সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানাইয়ে বিয়ের সুর। চারদিক ঝলমল করছে আলোয়। সেজেগুজে চলে এসেছেন অতিথিরা। পুরোহিত শুরু করে দিয়েছেন মন্ত্রপাঠ। এমনই সময় মঞ্চে নাটকীয় প্রবেশ পুলিশের। বিয়ের পিঁড়ি থেকে বরকে তুলে নিয়ে গেল তারা। হঠাৎ পরিস্থিতির এমন নাটকীয় মোড় কেন?
[ক্রিকেটের সেরা ছবি ফ্রেমবন্দি করে নজির কাশ্মীরি যুবকের]
পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত মুম্বইয়ের বৈসার এলাকার বাসিন্দা। ২০১০ সাল থেকে ওই অভিযুক্ত এক আত্মীয়ার সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬ বছর ধরে ওই মেয়ের সঙ্গে সহবাস করেছিল ওই যুবক বলে অভিযোগ। কিন্তু বৃহস্পতিবার ওই যুবক আরেকটি মেয়ের সঙ্গে বিয়ে করতে চলে যায়। খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। এরপরই বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় পাত্রকে। বৈসার থানার ভারপ্রাপ্ত অফিসার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিয়ের মণ্ডপ থেকে ওই যুবককে তুলে আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।
[আলিয়ার টপলেস ছবিতে ফের শোরগোল নেটদুনিয়ায়]
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি