সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বিয়ে হয়েছিল মাত্র দশ মাস আগে। শেষ পর্যন্ত ভয়ংকর পরিণতি হল সেই দাম্পত্যের। নেপথ্যে কোভিড-১৯ (COVID-19)। মর্মান্তিক ঘটনার সাক্ষী হল চেন্নাই (Chennai)। করোনা সংক্রমণ নিয়ে ঝগড়া এবং তার পরিণতিতে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী দু’জনই।
মণিকান্দন (৩৫) ও রাধিকা (২৯) দু’জনে থাকতেন চেন্নাইয়ের পশ্চিম মাম্বালামে। মণিকান্দন চাকরি করতেন পেরুম্বকমের একটি রাসায়নিক ফার্মে। কিলপৌকের একটি ফার্মে চাকরি করতেন রাধিকা।
[আরও পড়ুন: দ্রুতহারে বাড়ছে সংক্রমণ, ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা মোদির]
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দু’মাস আগে মণিকান্দন করোনা আক্রান্ত হন। চিকিৎসা চলার পর তিনি সম্পূর্ণ সুস্থও হয়ে ওঠেন। কিন্তু এরপর থেকেই চিড় ধরে মণিকান্দন ও রাধিকার দাম্পত্যে। বিষয়টিকে কেন্দ্র করে নবদম্পতির মধ্যে শুরু হয় ঝগড়া। সময়ের সঙ্গে সঙ্গে ঝগড়া ক্রমেই তীব্র আকার ধারণ করে। ১৫ দিন আগে এমনই এক ঝগড়ার পরে রাধিকা কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সে যাত্রায় প্রাণে বেঁচে যান।
এরপর গত শুক্রবার আবারও রাধিকা ও মণিকান্দনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। শেষ পর্যন্ত মণিকান্দন বাড়ি থেকে বেরলে ফাঁকা বাড়িতে রাধিকা গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এদিকে মণিকান্দন বারবার ফোন করেও রাধিকাকে না পেয়ে ভয় পেয়ে যান। শেষ পর্যন্ত বাড়ির মালিকই আবিষ্কার করেন রাধিকা আত্মহত্যা করেছেন। তিনিই পুলিশকে খবর দেন।
[আরও পড়ুন: দেশে ফের দৈনিক আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা, কমল চিকিৎসাধীন রোগী ]
অচেতন রাধিকাকে কিলপৌক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বাড়ি ফিরে রাধিকার ব্যবহার করা দড়িই গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেন মণিকান্দনও। মাম্বালাম পুলিশ মণিকান্দনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সরকারি হাসপাতালে। দু’জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?