Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Chhattisgarh

নয়া নজির গড়ল ছত্তিশগড়, মনরেগা শ্রমিকদের ই-কেওয়াইসি যাচাইয়ে মিলল জাতীয় শিরোপা

গ্রামীণ উন্নয়ন ও ডিজিটাল পরিষেবায় নয়া নজির ছত্তিশগড়ে। ১০০ দিনের কাজ বা মনরেগা (MNREGA) প্রকল্পে শ্রমিকদের ই-কেওয়াইসি যাচাইয়ের দৌড়ে গোটা দেশকে পিছনে ফেলে দিল বিষ্ণু দেও সাইয়ের রাজ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:৪৫

options
link
নয়া নজির গড়ল ছত্তিশগড়, মনরেগা শ্রমিকদের ই-কেওয়াইসি যাচাইয়ে মিলল জাতীয় শিরোপা zoom
ছত্তিশগড়ে ৯৭.১১ শতাংশ শ্রমিকের ডিজিটাল তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রতীকী ছবি।
Advertisement

গ্রামীণ উন্নয়ন ও ডিজিটাল পরিষেবায় নয়া নজির ছত্তিশগড়ে। ১০০ দিনের কাজ বা মনরেগা (MNREGA) প্রকল্পে শ্রমিকদের ই-কেওয়াইসি যাচাইয়ের দৌড়ে গোটা দেশকে পিছনে ফেলে দিল বিষ্ণু দেও সাইয়ের রাজ্য। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ছত্তিশগড়ে ৯৭.১১ শতাংশ সক্রিয় শ্রমিকের ডিজিটাল তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই সাফল্যের হাত ধরে কেরালা, কর্নাটক বা তামিলনাড়ুর মতো রাজ্যগুলিকেও ছাপিয়ে গেল তারা।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ছত্তিশগড়ে বর্তমানে সক্রিয় শ্রমিকের সংখ্যা প্রায় ৫৮.৭০ লক্ষ। এর মধ্যে ৫৬.৮৭ লক্ষেরও বেশি শ্রমিকের ই-কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। মূলত জালিয়াতি রুখতে এবং ভুয়ো জব কার্ড বাতিল করতেই এই পদক্ষেপ করা হয়েছিল। এর ফলে শ্রমিকদের প্রাপ্য মজুরি এখন সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এই সাফল্যকে বড় জয় হিসেবে দেখছে রাজ্য সরকার।

Advertisement

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, সরকার দরিদ্র এবং শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, গ্রাম স্তরের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই নজির গড়া সম্ভব হয়েছে। ভুয়ো হাজিরা রোখা এবং প্রকৃত উপভোক্তার কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ অভিযান চালানো হয়েছিল। প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির এবং প্রযুক্তির সঠিক ব্যবহার এই অসাধ্য সাধনে সাহায্য করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, প্রশাসনিক দক্ষতা এবং সঠিক পরিকল্পনার জেরেই ছত্তিশগড় আজ ডিজিটাল ক্ষমতায়নের পথে অনেকটা এগিয়ে। রাজ্যের এই মডেল আগামী দিনে অন্য রাজ্যগুলির কাছেও উদাহরণ হতে পারে। তবে প্রশাসন এখানেই থেমে থাকতে নারাজ। বাকি থাকা সামান্য কিছু কাজ দ্রুত শেষ করে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রায় পৌঁছতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, ছত্তিশগড়ের এই ডিজিটাল বিপ্লব গ্রামীণ অর্থনীতির ভোল বদলে দিতে চলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.