Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Arunachal Pradesh

অরুণাচলের ‘অপহৃত’ কিশোরকে মুক্তি দিতে রাজি চিন, স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

সাধারণতন্ত্র দিবসেই হটলাইনে লালফৌজের সঙ্গে কথা ভারতীয় সেনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২২, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২২, ১৫:৪৪

options
link
অরুণাচলের ‘অপহৃত’ কিশোরকে মুক্তি দিতে রাজি চিন, স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) নিখোঁজ কিশোরকে মুক্তির ইঙ্গিত দিয়েছে চিন (China)। এখনও তার মুক্তির কোনও তারিখ তারা না জানালেও শিগগিরি এবিষয়ে বিস্তারিত জানাবে বেজিং। এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। কিন্তু মুক্তির আশ্বাস দেওয়ার পরেও তা কার্যকর করতে দেরি হচ্ছে কেন? আসলে প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই এই বিলম্ব, জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী।

ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”সাধারণতন্ত্র দিবসে হটলাইনে লালফৌজের সঙ্গে কথা হয়েছে ভারতীয় সেনার। লালফৌজ এই বিষয়ে সদর্থক ইঙ্গিত দিয়ে জানিয়েছে, তারা আমাদের দেশের ওই নাগরিককে মুক্তি দিতে রাজি। কোন স্থানে তাকে ছাড়া হবে, সেই জায়গাটি আমাদের বেছে নিতে বলা হয়েছে। ওর সময় ও তারিখ শিগগিরি জানাবে। ওদের দিকের খারাপ আবহাওয়ার কারণেই দেরি হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: জাতীয় ভোটার দিবসে ‘এক দেশ, এক নির্বাচনে’র পক্ষে সওয়াল মোদির]

মিরম তারন (Miram Taron) নামের ওই ১৭ বছরের কিশোর কয়েকদিন আগে তার এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাকে অপহরণ করে। মিরমের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য চিনা সেনার হাত থেকে রক্ষা পায়। জনিই বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে। পরে স্থানীয় সাংসদ তাপির গাঁও একের পর এক টুইট করে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন। অনুরোধ করেন, দ্রুত ভারতীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে মিরম তারনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।

কেন্দ্রের নির্দেশে তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনা (Indian Army)। চিনের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদন জানানো হয়, ওই কিশোরকে খুঁজে বের করে প্রোটোকল অনুযায়ী তাকে ভারতে ফেরানো হোক। পরে ভারতীয় সেনার তরফে ওই কিশোরের পরিচিতি, ব্যক্তিগত তথ্য ও ছবি চিনকে দেওয়া হয়।

[আরও পড়ুন: দিল্লিতে গণধর্ষণের শিকার ৮ বছরের শিশুকন্যা! আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.