Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Arunachal Pradesh

‘বাস্তব বদলাবে না’, অরুণাচলে চিনের মনগড়া নামকরণ ফুৎকারে ওড়াল ভারত

রণধীর জয়সওয়াল চিনের এই ধরনের দুরভিসন্ধিকে ফুৎকারে উড়িয়ে জানালেন, 'এই ধরনের পদক্ষেপে বাস্তব বদলাবে না। অরুণাচল প্রদেশ ভারতের, এবং ভবিষ্যতেও সেটি ভারতের থাকবে।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ২০:৫৬

options
link
‘বাস্তব বদলাবে না’, অরুণাচলে চিনের মনগড়া নামকরণ ফুৎকারে ওড়াল ভারত zoom
অরুণাচল প্রদেশে সিমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তায় জওয়ানরা।

ফের একবার অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নামকরণ করেছে চিন। এই তথ্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিল ভারত। রবিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনের এই ধরনের দুরভিসন্ধিকে ফুৎকারে উড়িয়ে জানালেন, ‘এই ধরনের পদক্ষেপে বাস্তব বদলাবে না। অরুণাচল প্রদেশ ভারতের, এবং ভবিষ্যতেও সেটি ভারতের থাকবে।’

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বলেন, “চিনের এই ধরনের দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা ভারত কখনও মানেনি ভবিষ্যতেও মানবে না।” তিনি আরও বলেন, “চিনের তরফে ভারতের ভূখণ্ডগুলির যে মনগড়া নাম দেওয়ার চেষ্টা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের অবান্তর প্রচেষ্টা ও কল্পিত নামকরণ বাস্তব পরিস্থিতি বদলাতে পারে না। অরুণাচল ভারতের এবং ভবিষ্যতেও ভারতের থাকবে।”

Advertisement

জয়সওয়াল বলেন, “চিনের এই ধরনের দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা ভারত কখনও মানেনি ভবিষ্যতেও মানবে না।”

চিনের এহেন পদক্ষেপ যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াতে পারে সে কথা স্মরণ করিয়ে জয়সওয়াল আরও বলেন, “চিন যা করছে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার প্রচেষ্টাকে দুর্বল করে। ফলে এই কাজ থেকে চিনের বিরত থাকা উচিত।”

অবশ্য চিনের এই ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ এই প্রথমবার নয়, এর আগে গত বছরের মে মাসে একই ধরনের কুকীর্তি করেছিল চিন। অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকার নতুন নামকরণ করেছিল চিন। দাবি করেছিল, এই অঞ্চল নাকি তাদের ‘জাংনান’ প্রদেশের অংশ। সেবারও ভারত এই পদক্ষেপকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে উড়িয়ে দেয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.