Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

রণক্ষেত্র গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়, আহত ২০ পড়ুয়া

মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০৫:৫৭

options
link
রণক্ষেত্র গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়, আহত ২০ পড়ুয়া zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়। আহত ২০ জনেরও বেশি পড়ুয়া। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ভদোদরার পারুল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ভারতীয় ও বিদেশি ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় পাঁচ হাজার আবাসিক রয়েছেন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেলর সামনে বিদেশি ছাত্রদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একদল ভারতীয় ছাত্র। শুরু হয় হাতাহাতি। এই ঘটনায়, গুরুতর আহত হয়েছেন ১২ ভারতীয় ছাত্র। জখম হয়েছেন আফগানিস্তানের ছয় ও উগান্ডার দুই পড়ুয়া।  এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনও থমথমে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.