Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Bhopal

ধর্ম পরিবর্তনে চাপ! একাদশ শ্রেণির ছাত্রীকে গাড়িতে ‘ধর্ষণ’ ২ যুবকের, তোলা হল ভিডিও

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অসাফ আলি খান নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। ক্রমে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। অভিযোগ, কয়েকদিন আগে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্যাতিতাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:২৪

options
link
ধর্ম পরিবর্তনে চাপ! একাদশ শ্রেণির ছাত্রীকে গাড়িতে ‘ধর্ষণ’ ২ যুবকের, তোলা হল ভিডিও zoom
প্রতীকী ছবি
Advertisement

একাদশ শ্রেণির এক ছাত্রীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোপালে। অভিযুক্তরা কিশোরীকে জোর করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অসাফ আলি খান নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। ক্রমে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। অভিযোগ, কয়েকদিন আগে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্যাতিতাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় যুবক। উপস্থিত ছিল অসাফের এক বন্ধুও। দু’জন মিলে গাড়িতেই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তারা সেই কুকর্মের একটি ভিডিও তোলেন। পাশপাশি, নির্যাতিতার কাছ থেকে তারা ১ লক্ষ টাকাও দাবি করে। জানা গিয়েছে, আতঙ্কিত হয়ে কিশোরী ৪০ হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা-ও রেহাই মেলেনি।    

Advertisement

জানা গিয়েছে, প্রাণ বাঁচিয়ে কোনওমতে বাড়িতে ফেরে কিশোরী। তারপর গোটা বিষয়টি সে পরিবারকে জানায়। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তরা আগে অন্যান্য মহিলাদের সঙ্গে এই কুকর্ম করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.