সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও কাটেনি সংকট। গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। তাঁর শ্বাসকষ্টের চিকিৎসা চলছে। সোমবার দিল্লির আর্মি হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হল।
এদিন হাসপাতালের তরফে বুলেটিনে বলা হয়, সকাল পর্যন্তও প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা একইরকম রয়েছে। কোনও উন্নতি হয়নি। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। তাঁর রেসপিরেটরি সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর ভাইটাল প্যারামিটার স্থিতিশীল। তবে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে।
[আরও পড়ুন: রেলের বিরুদ্ধে জনবিরোধী পদক্ষেপের অভিযোগ, নেটদুনিয়ায় আন্দোলনে কর্মী সংগঠন]
গত ১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। তার আগের দিন রবিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমাট বাঁধে তাঁর। তার পরই হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করা হয় কোভিড টেস্টও। তখনই জানা যায়, শরীরে করোনা ভাইরাসও বাঁসা বেঁধেছে। ৮৪ বছরের প্রণববাবুকে সুস্থ করে তুলতে অস্ত্রোপচার করা হয়। তা সফল হলেও তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
The condition of former President Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose and is being treated for respiratory infection. His vital parameters are stable and he continues to be on ventilatory support: Army Hospital (R&R), Delhi Cantt
(file pic) pic.twitter.com/Zzv3YBBbBb— ANI (@ANI) August 24, 2020
কিছুদিন আগেই গুজব উড়িয়ে জানিয়ে দিয়েছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়ে দেন, বাবা বেঁচে আছেন। চিকিৎসায় কাজও হচ্ছে। পরে টুইট করেপ্রাক্তন রাষ্ট্রপতির ছেলে জানিয়ে সকলের প্রার্থনা আর শুভকামনায় তিনি অনেকটাই ভাল আছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, তাঁর বাবা শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু সোমবার চিকিৎসকদের দেওয়া বুলেটিনে তেমন কোনও ইতিবাচক ইঙ্গিত না মেলায় ফের দুশ্চিন্তায় রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: বিক্ষুব্ধ নেতারা বিজেপি ঘনিষ্ঠ, রাহুলের মন্তব্যে তোলপাড় কংগ্রেস, ক্ষুব্ধ আজাদ-সিব্বল]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা