সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কংগ্রেস। দুদিনের জন্য লাদাখ সফরে গিয়ে এই মন্তব্যই করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। তাঁর এই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।
আগামী ২২ অক্টোবর লেহ স্বশাসিত পাহাড় উন্নয়ন পরিষদ (LAHDC) -এর নির্বাচন। এবছর সেখানকার ২৬টি আসনেই নিজেদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য মরিয়া বিজেপি। তাই প্রথমে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ও এখন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy) -কে সেখানে পাঠানো হয়েছে নির্বাচনী প্রচারের জন্য। আর শনিবার দুদিনের সফরে লাদাখে গিয়ে দেশের প্রাক্তন শাসকদল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন জি কিষাণ রেড্ডি। ক্ষমতায় থাকাকালীন লাদাখের উন্নয়নের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা কংগ্রেস লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি।
[আরও পড়ুন: ভোটের মুখে ‘সুখা’ বিহারে সুরার বন্যা! উত্তরপ্রদেশ থেকে পাচার হওয়ার পথে উদ্ধার প্রচুর মদ]
লেহ এলাকায় আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখতে তিনি বলেন, ‘লাদাখের মানুষের কাছে কোন অধিকারে ভোট চাইবে কংগ্রেস (Congress)? গত ৭০ বছরের লাদাখকে তারা কী দিয়েছে? শুধু দুর্নীতি ও পরিবাতন্ত্রের রাজনীতি ছাড়া। এতদিন ধরে লাদাখের সঙ্গে সৎ মা (stepmother) -এর মতোই ব্যবহার করেছে কংগ্রেস। লাদাখের জন্য কেন্দ্র থেকে যা টাকা বরাদ্দ হয়েছিল, ওরা তার সবই লুট করেছে।’
[আরও পড়ুন: বাল্যবিবাহের বিরোধিতার জের, বৃদ্ধকে ১২ বছরের জন্য বয়কটের নির্দেশ রাজস্থানের খাপ পঞ্চায়েতের]
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে