সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তি বাড়িয়ে দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় পতন। অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন দেশের ২৬,১১৫ জন। বেশ কয়েকদিন পর দেশের দৈনিক সংক্রমণ এতটা কমল। একদিনে করোনার বলি ২৫২জন। গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৪৬৯ জন।
India reports 26,115 new #COVID19 cases, 252 deaths & 34,469 recoveries in last 24 hrs, says Health Ministry
AdvertisementTotal Cases: 3,35,04,534
Total Active cases: 3,09,575
Total Recoveries: 3,27,49,574
Total Death toll: 4,45,385Total vaccination: 81,85,13,827 (96,46,778 in 24 hrs) pic.twitter.com/CzL8Ugj7lq
— ANI (@ANI) September 21, 2021
শুধু দৈনিক সংক্রমণই নয়, দেশের কোভিড গ্রাফ ভালভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, মঙ্গলবার অনেকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্য়াও। সোমবারও যা ছিল ৩ লক্ষ ১৮ হাজারের বেশি, মঙ্গলবার তা নেমে এল ৩ লক্ষ ৯ হাজারে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। এর মধ্যে অবশ্য ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জনই সুস্থ হয়ে ফিরেছেন। মহামারীতে প্রাণ হারিয়েছেন দেশের ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫জন।
[আরও পড়ুন: উরিতে বন্ধ ফোন এবং ইন্টারনেট পরিষেবা, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি সেনার]
ICMR’এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৪ লক্ষ ১৩ হাজার ৯৫১। এর মধ্যে ২৬,১১৫ জনের রিপোর্ট পজিটিভ। এই পরিসংখ্যানে আশার আলো আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মত, গত বেশ কয়েকদিন ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণের পর মঙ্গলবার কোভিড গ্রাফে এই পতনেই স্পষ্ট, তৃতীয় ঢেউ রুখে দিতে অনেকটা সাফল্য়ের পথেই এগোচ্ছে ভারত (India)।
[আরও পড়ুন: আফগানিস্তান থেকে আঞ্চলিক নিরাপত্তা, QUAD বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করবেন মোদি]
এদিকে, টিকাকরণ নিয়েও সন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা টিকা (Corona Vaccine) পেয়েছেন দেশের ৯৬ লক্ষ ৮৬ হাজার ৭৭৮ জন। এখনও পর্যন্ত মোট ৮১ কোটি ৮৫ লক্ষ ১৮ হাজার ৮১৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই।
সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি! ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যসচিবের
-
দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের! ‘ভোট চুরি’ নিয়েও সরব কংগ্রেস নেতা
-
ভারতীয় দলের পর মুম্বই ইন্ডিয়ান্স থেকেও ‘ঘাড়ধাক্কা’! মাঠে নেমে নির্বাচকদের বিশেষ বার্তা সূর্যর
-
বাবা-মাকে ‘খুন’ করতে দেখে ছেলে? অধ্যাপিকা দেবস্মিতা খুনে ধৃত দম্পতিকে ট্রানজিট রিমান্ড দিল্লি পুলিশের
-
‘জানতামই না উনি এত ভালো খেলেন’, বিজয়ের দাবার চালে মুগ্ধ চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ