Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Corona Vaccine

করোনা টিকার জন্য আলাদা ৫০ হাজার কোটির তহবিল প্রস্তুত রেখেছে কেন্দ্র! দাবি সূত্রের

ইস্তেহার বিতর্কের মধ্যেই স্বস্তির খবর!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২০, ১০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২০, ১০:৪১

options
link
করোনা টিকার জন্য আলাদা ৫০ হাজার কোটির তহবিল প্রস্তুত রেখেছে কেন্দ্র! দাবি সূত্রের zoom

স্টাফ রিপোর্টার: চিনের পর বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে করোনার টিকা (Corona Vaccine) দেওয়ার জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। এমনটাই জানা গিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল মহলের তরফে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার দেশের ১৩০ কোটি জনতাকে টিকা দিতে মাথা পিছু ৪৪০ থেকে ৫১৫ টাকা খরচ করবে। পাশাপাশি, সরকারের তরফে জানানো হয়েছে যে প্রত্যেক দেশবাসীকে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত তহবিল সরকারের রয়েছে এবং সেই বিষয়ে কোন চিন্তা নেই।

উল্লেখ্য, দেশজুড়ে উৎসবের মরশুমের আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সেখানে তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা পরিস্থিতি ভাল। দেশে মৃত্যু এবং করোনা
আক্রান্তের হার অনেক কম। সুস্থতার হার অনেক বেশি। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, লকডাউন উঠে গেলেও করোনাভাইরাস (CoronaVirus) যায়নি। ফলে এই পরিস্থিতিতে সুরক্ষার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি দেওয়া চলবে না। যতক্ষণ না করোনার টিকা হাতে আসছে, ততদিন অসাবধানতার ফল মারাত্মক হতে পারে বলেও সতর্ক করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনার টিকা আবিষ্কারের জন্য প্রাণপণ চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তিনি বলেন, ‘বহু বছর পরে এমন হল যে মানবজাতিকে রক্ষার জন্য বিশ্বে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বহু দেশ সেজন্য কাজও করছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও টিকার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। ভারতে এখন অনেকগুলি টিকার কাজ চলছে।’

Advertisement

[আরও পড়ুন: আর বেশিদিনের অপেক্ষা নয়! তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়ে গেল কোভ্যাক্সিন]

এরই মধ্যে বিহার নির্বাচনে বিজেপির ইস্তেহারে দাবি করা হয়, বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন পাবে বিহারবাসী। তাতে আশ্বস্ত হওয়ার থেকে উদ্বেগ বাড়ে দেশের বাকি অংশে। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি গোটা দেশে সরকার বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করবে না? তাহলে কি সবাইকে গাঁটের কড়ি খরচ করে ভ্যাকসিন কিনতে হবে? এসব নিয়ে প্রশ্নের মধ্যেই কেন্দ্রীয় সরকারি সুত্রে দাবি করা হয়েছে, মোদি সরকার
ভ্যাকসিনের জন্য ৫০ হাজার কোটি আলাদা করে জমিয়ে রেখেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.