সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। রোজ লক্ষ লক্ষ মানুষ এই মারণ ভাইরাসের (CoronaVirus) কবলে পড়ছেন। অথচ, এখনও অর্ধেক ভারতবাসীকে এই ভাইরাসের ক্ষতিকর প্রভাব এবং তা রুখে দেওয়ার উপায় সম্পর্কে সচেতন করা যায়নি। এই ৫০ শতাংশ ভারতবাসী নাকি এখনও মাস্ক পরেন না! বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক-এর (Ministry of Health)।
WATCH LIVE📡
AdvertisementMedia briefing by @MoHFW_INDIA on current #COVID19 situation in the country at National Media Centre, #NewDelhi.#Unite2FightCorona #IndiaFightsCorona https://t.co/fGLqfQOfmU
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 20, 2021
দেশের ২৫টি শহরের উপর করা একটি সমীক্ষায় উঠে এসেছে, দেশের অধিকাংশ নাগরিকই মাস্ক (Mask) ব্যবহার করেন ভুল পদ্ধতিতে। যারা মাস্ক পরেন তাঁদের মধ্যে আবার ৬৪ শতাংশ মানুষ মাস্ক দিয়ে নাক ঢাকেন না। অর্থাৎ, মাস্ক পরলেও তা কোনও কাজে লাগে না। সার্বিকভাবে গোটা দেশের মাত্র ১৪ শতাংশ মানুষ সঠিকভাবে মাস্ক ব্যবহার করেন। এখানেই প্রশ্ন উঠছে, দেশের এ হেন মহামারী পরিস্থিতি, সরকারের এত সচেতনতার প্রচার সত্ত্বেও এই অসচেতনতার ছবি কেন?
[আরও পড়ুন: করোনা কালে ব্ল্যাক ফাঙ্গাসও মহামারী! রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের]
যদিও, সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রক আশার বাণী শুনিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, টানা ১০ সপ্তাহ বৃদ্ধির পর গত ২ সপ্তাহে পরপর কমেছে দেশের পজিটিভিটি রেট (Positivity Rate)। গত সপ্তাহে দেশের ৩০৪টি জেলায় পজিটিভিটি রেট আগের তুলনায় কমেছে। যা আশাপ্রদ ব্যাপার। তবে, এখনও দেশের ১৯৪ টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। উদ্বেগ বাড়াচ্ছে বাংলা এবং কর্ণাটকের পজিটিভিটি রেটও। এই দুই রাজ্য-সহ দেশের মোট সাত রাজ্যে পজিটিভটি রেট ২৫ শতাংশের বেশি। আরও ২২টি রাজ্যের পজিটিভিটি রেট ১৫ শতাংশের বেশি। সরকার এ মাসের শেষ থেকেই দৈনিক ২৫ লক্ষ করোনা পরীক্ষার টার্গেট নিয়েছে। আগামী মাসের শেষে তা বাড়ানো হবে দৈনিক ৪৫ লক্ষ পর্যন্ত।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক