Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Coronavirus COVID-19

মারণ ক্ষমতা হারাচ্ছে করোনা! পরপর দু’দিন দেশে মৃতের সংখ্যা একশোর নিচে

সামান্য বাড়ল অ্যাকটিভ কেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৩:৩৮

options
link
মারণ ক্ষমতা হারাচ্ছে করোনা! পরপর দু’দিন দেশে মৃতের সংখ্যা একশোর নিচে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পরপর দু’দিন দেশে করোনায় মৃতের সংখ্যা একশোর নিচে। একটা সময় যেখানে দেশে দৈনিক হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের বলি হচ্ছিল, সেখানে রবিবার করোনার কবলে মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের। যা কিনা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। তবে, রবিবার স্বস্তির মধ্যেও সামান্য অস্বস্তি বাড়িয়েছে সুস্থতার সংখ্যা। এদিন সুস্থতার সংখ্যাটা অনেকটা কম হওয়ায়, দেশে অ্যাকটিভ কেস খানিকটা বেড়েছে।

চলতি মাসের শুরু থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমবেশি ১২-১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হল না রবিবার। এদিন শনিবারের থেকে খানিকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৩৬৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের। এই সংখ্যাটা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

[আরও পড়ুন: ভ্যাকসিনে অনীহা স্বাস্থ্যকর্মীদের! রাজ্যগুলিকে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের]

গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে খানিকটা কম। অর্থাৎ গত কয়েকমাস ধরে অ্যাকটিভ কেস লাগাতার কমার যে ধারা শুরু হয়েছিল, তাতে বিচ্যুতি ঘটল শুক্রবার। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ২২ হাজার ৬০১ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.