Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Coronavirus

Coronavirus: আরও কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কমছে অ্যাকটিভ কেস

সামান্য বাড়লেও উদ্বেগজনক নয় পজিটিভিটি রেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:৩২

options
link
Coronavirus: আরও কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কমছে অ্যাকটিভ কেস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা থেকে মুক্তির পথে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ। প্রায় গোটা দেশ স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার পরও নিয়মিত কমছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কমছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে সবকটি পরিমাপকই বলছে করোনার তৃতীয় ধাক্কা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছে ভারত।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। এই নিয়ে টানা এক সপ্তাহের কাছাকাছি সময় ধরে দেশের দৈনিক আক্রান্ত থাকছে ১৫ হাজারের নিচে। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। এই পজিটিভিটি রেট আগের দিনের থেকে সামান্য বেশি হলেও উদ্বেগজনক নয়। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জন।

[আরও পড়ুন: পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির, ইউক্রেনের আবেদনেই কি সাড়া দিল ভারত?]

স্বস্তি দিয়ে একলাফে আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১৪ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।

[আরও পড়ুন: নালন্দার রাস্তায় নগ্ন হয়ে দাপাদাপি মদ্যপ জেডিইউ নেতার, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৬ কোটি ৮৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.