সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াই শেষের পথে। এক বছরের বেশি সময়ের এই লড়াইয়ে অবশেষে জয় পেতে চলেছে ভারত। স্বাস্থ্যমন্ত্রীর সেই দাবিকে কিছুটা হলেও মান্যতা দিল মঙ্গলবারের করোনা পরিসংখ্যান। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যান রীতিমতো চিন্তার উদ্রেক ঘটাচ্ছিল বিশেষজ্ঞদের মনে। লাগাতার বাড়ছিল আক্রান্ত, বাড়ছিল অ্যাকটিভ কেস। তবে, মঙ্গলবার উলটো ছবি দেখা গেল। এদিন সোমবারের তুলনায় প্রায় ২০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন বাদে কমল অ্যাকটিভ কেসও।
India reports 15,388 new COVID-19 cases, 16, 596 recoveries, and 77 deaths in the last 24 hours
AdvertisementTotal cases: 1,12,44,786
Total recoveries: 1,08,99,394
Active cases: 1,87,462
Death toll: 1,57,930 pic.twitter.com/MOb1er3XWS— ANI (@ANI) March 9, 2021
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৩৮৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২০ শতাংশ কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার ৭৮৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। এই সংখ্যাটাও অবশ্য আগের দিনের থেকে অনেকটা কম।
[আরও পড়ুন: ‘ধর্ষককে বিয়ে করতে বলিনি’, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি প্রধান বিচারপতির]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৯৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ১ লক্ষ ৮৭ হাজার ৪৬২ জন। গত বেশ কয়েকদিনে সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছিল। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার ৩৯৪ জন। তবে স্বস্তির খবর, আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে টিকাকরণের হারও। ইতিমধ্যেই ২ কোটি ২০ লক্ষ মানুষ করোনার টিকা পেয়ে গিয়েছেন।
সর্বশেষ খবর
-
অ্যান্টেনা-ঝিরঝির-মারাদোনা, ‘সাদাকালো’ যুগের বিশ্বকাপ শেখাত আরও বেঁধে বেঁধে থাকা
-
১০০ দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি! সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে
-
সমাজ, সর্বগ্রাসী দুর্নীতি ও পরিবর্তন
-
ভরাডুবিতে সতর্ক মমতা! ‘বাজেট না দেখে অন্ধ বিরোধিতা নয়’, স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
-
আচমকাই আলিমুদ্দিনে প্রসেনজিৎ, বিমান বসুর সঙ্গে সিনেআড্ডায় কী কথা হল?