সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই জোড়া করোনার ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে ফেলেছে DCGI-এর বিশেষজ্ঞ কমিটি। আজ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে সরকারিভাবে ছাড়পত্র দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে DCGI। তার আগে দেশের করোনা পরিসংখ্যান আরও খানিকটা স্বস্তি দিল। করোনার দৈনিক সংক্রমণ যা কিনা আগে বেশ কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী, তা আরও খানিকটা কমল। বড়সড় স্বস্তি দিয়ে করোনার অ্যাকটিভ কেস আড়াই লক্ষেরও নিচে নেমে এসেছে। যা কিনা গত প্রায় মাস ছ’য়েকের মধ্যে সর্বনিম্ন।
India reports 18,177 new COVID-19 cases, 20,923 recoveries, and 217 deaths in last 24 hours, as per Union Health Ministry
AdvertisementTotal cases: 1,03,23,965
Active cases: 2,47,220
Total recoveries: 99,27,310
Death toll: 1,49,435 pic.twitter.com/U5xEGTaei4
— ANI (@ANI) January 3, 2021
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ১৭৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা শনিবারের থেকে হাজার খানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম।
[আরও পড়ুন: দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে কোভ্যাক্সিন, ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির]
আক্রান্তের সংখ্যা কমলেও খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২০ হাজার ৯২৩ জন। যা দৈনিক আক্রান্তের থেকে বেশি হলেও আগের দিনের তুলনায় সামান্য কম। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৪৭ হাজার ২২০ জন। যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৯ লক্ষ ২৭ হাজার ৩১০ জন। এদিকে, পরিসংখ্যানে স্বস্তির পাশাপাশি দেশজুড়ে জোরকদমে চলছে করোনার টিকাকরণের প্রস্তুতিও।
সর্বশেষ খবর
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ
-
এখনও ফুরিয়ে যাইনি… নিন্দুকদের জবাব দিয়ে বিশ্বকাপে বিশ্বরেকর্ড রোনাল্ডোর
-
ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত