Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

Coronavirus: সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বড়সড় স্বস্তি অ্যাকটিভ কেসে

এদিকে দেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেল স্পুটনিকের সিঙ্গল ডোজের টিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫৮

options
link
Coronavirus: সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বড়সড় স্বস্তি অ্যাকটিভ কেসে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করছেন, শীতের আগেই দেশে করোনার (COVID-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, তখন দেশের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিতে রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। তিনদিন পর দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও এদিন ফের অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে অ্যাকটিভ কেসের এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে ভালরকম স্বস্তি দিচ্ছে। এদিকে, বুধবারই দেশজুড়ে স্পুটনিকের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের তৃতীয় ডোজের ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জন।

[আরও পড়ুন: উত্তরাখণ্ড, কর্ণাটক, গুজরাটের পর এবার হিমাচলের মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা, কী বলছে বিজেপি?]

গত ২৪ ঘণ্টায় স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৮৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ১৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘পুলিশ ওকে গুলি করে মারলেও আক্ষেপ নেই’, বলছেন মুম্বইয়ের ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের বাবা]

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৫ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬১ লক্ষের বেশি নাগরিক। এদিকে বুধবারই দেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে স্পুটনিকের সিঙ্গল ডোজের টিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.