সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত! অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান সেই আশঙ্কার দিকেই ইঙ্গিত করছে। গত ২৪ ঘণ্টায় দেশে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে, সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হল কেরলে সংক্রমণ বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেকই কেরলের। যার প্রভাব পড়ছে পাশের রাজ্য কর্ণাটকেও।
India reports 44,230 new #COVID19 cases, 42,360 recoveries, and 555 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
AdvertisementTotal cases: 3,15,72,344
Active cases: 4,05,155
Total recoveries: 3,07,43,972
Death toll: 4,23,217Total vaccination: 45,60,33,754 pic.twitter.com/qykDBzH7an
— ANI (@ANI) July 30, 2021
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম।
[আরও পড়ুন: সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা কেরলে, পরিস্থিতি দেখতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল]
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি হলেও আক্রান্তের তুলনায় কম। অর্থাৎ, সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা