সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরদিন সামান্য হলেও স্বস্তি মিলল করোনার দৈনিক পরিসংখ্যানে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু দুটোই আগের থেকে কমেছে। শুধু তাই নয়, আগের দু’দিন যে হারে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা বাড়ছিল, সেই গতিও এদিন খানিকটা কমেছে।
India reports 6,987 new #COVID19 cases, 7,091 recoveries, and 162 deaths in the last 24 hours.
AdvertisementActive cases: 76,766
Total recoveries: 3,42,30,354
Death toll: 4,79,682Total number of #Omicron cases 422
Total Vaccination: 141.37 cr pic.twitter.com/fpbfcTI9dg
— ANI (@ANI) December 26, 2021
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। আগের দু’দিনের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা তেমন বাড়েনি গত ২৪ ঘণ্টায়। সেটাই স্বস্তির। তাছাড়া, ওমিক্রন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ১৩০ জন সুস্থ হয়ে গিয়েছেন। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জন।
[আরও পড়ুন: টিকা নিয়েও স্বস্তি নেই! দেশের ওমিক্রন আক্রান্তদের ৯১ শতাংশেরই নেওয়া ছিল দুটি ডোজ]
সবচেয়ে বড় স্বস্তির খবর হল, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৬ হাজার ৭৬৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯১ জন।
[আরও পড়ুন: ‘বিজেপিকে শক্তিশালী করুন’, পার্টি ফান্ডের জন্য অনুদান চাইছেন খোদ প্রধানমন্ত্রী]
ওমিক্রন (Omicron) স্ট্রেনের হানা রুখতে টিকাকরণই হাতিয়ার কেন্দ্রের। ইতিমধ্যেই দেশে করোনার টিকার প্রায় ১৪১ কোটি ৩৭ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছেন, আগামী ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। আগামী ১০ জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ পাওয়া শুরু করবেন করোনা যোদ্ধা স্বাস্থ্য কর্মী, চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা। কোমর্বিডিটি যুক্ত ষাটোর্ধ্বরাও টিকা পাবেন ১০ জানুয়ারি থেকে। মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মত, ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ প্রায় ১০ মাস হয়ে গিয়েছে। এই সময় বুস্টার ডোজের ভীষণ প্রয়োজন ছিল।
সর্বশেষ খবর
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা