Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
করোনা ভাইরাস

দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ৯০ হাজারের দোরগোড়ায়, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০, ১০:০০

options
link
দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ৯০ হাজারের দোরগোড়ায়, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে একদিন সামান্য কম ছিল সংখ্যাটা। ফের ৯০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ফলে দেশে মোট COVID 19 সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ৪৪ লক্ষের কাছাকাছি। এই নিয়ে টানা ৩৪ দিন বিশ্বের মধ্যে ভারতের আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। মোট সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের থেকে ব্যবধান আরও বাড়ল ভারতের।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯ হাজার ৭০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ১৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯ জন। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি।

[আরও পড়ুন: ২১ সেপ্টেম্বর শুরু স্কুলের আংশিক পঠনপাঠন, জেনে নিন কোন কোন নিয়ম বাধ্যতামূলক]

আক্রান্তের সংখ্যা ফের বাড়লেও সুস্থতার সংখ্যাটা খানিকটা স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৫ জনে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের। এখন প্রায় নিয়মিতই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার হয়েছে প্রায় ১২ লক্ষের কাছাকাছি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.