Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
CoronaVirus COVID-19

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪৫ হাজারের বেশি, বাড়ল মৃত্যুও

পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২০, ০৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২০, ০৯:৫০

options
link
দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪৫ হাজারের বেশি, বাড়ল মৃত্যুও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে দু’দিন কিছুটা কমানো হয়েছিল পরীক্ষার সংখ্যা। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ৩০ হাজারের কাছাকাছি। করোনা পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের আগের মতোই বাড়তে শুরু করল সংক্রমণ। বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য বলছে, ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে, আজও নতুন আক্রান্তের থেকে খানিকটা বেশি করোনাজয়ীর সংখ্যা। সেটাই স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৫৭৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন। গত দু’দিনের তুলনায় দেশে মৃতের সংখ্যাটাও অনেকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জন।

[আরও পড়ুন: বেনজির, করোনা টিকার ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার মন্ত্রী]

তবে স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান সাড়ে ৩ হাজারেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন। এদিন করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ১০ লক্ষের কাছাকাছি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.