সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যায় স্থিতিশীল বৃদ্ধি অব্যাহত। গত ৩-৪ দিন নতুন আক্রান্তের সংখ্যাটা ৪৮-৫০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হল না শনিবারও। মাঝখানে একটা সময় দৈনিক আক্রান্ত ৩৬ হাজার পর্যন্ত নেমে গিয়েছিল। কিন্তু সেই একদিনই। তারপর থেকে আর সংখ্যাটা ৪০ হাজারের নিচে নামেনি। বরং গত কয়েক দিন দেখা যাচ্ছে তা ৫০ হাজারের কাছাকাছি। যা খানিকটা হলেও চিন্তায় রাখবে স্বাস্থ্যমন্ত্রককে।
With 48,268 new #COVID19 infections, India’s total cases surge to 81,37,119. With 551 new deaths, toll mounts to 1,21,641.
AdvertisementTotal active cases are 5,82,649 after a decrease of 11,737 in last 24 hrs.
Total cured cases are 74,32,829 with 59,454 new discharges in the last 24 hrs. pic.twitter.com/Z7QiRzYa8W
— ANI (@ANI) October 31, 2020
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ২৬৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লক্ষ ৩৭ হাজার ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ হাজার ৬৪১ জন।
[আরও পড়ুন: মাস্ক না পরলে জরিমানা, নয়তো পরিষ্কার করতে হবে রাস্তা! অভিনব ‘শাস্তি’ মহারাষ্ট্রে]
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় খানিকটা হলেও বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৪ লক্ষ ৩২ হাজার ৮২৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৬৪৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের আশা খুব শীঘ্রই দেশের অ্যাক্টিভ কেস ৫ লক্ষের নিচে নেমে আসবে।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন