সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে অনেকটা এগিয়ে গিয়েছে, আরও একবার তেমন ইঙ্গিত পাওয়া গেল বুধবার। ১০৬ দিন পর দেশে সক্রিয় করোনা রোগী অর্থাৎ অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ৫ লক্ষেরও কম। যা বড়সড় স্বস্তির খবর। শুধু তাই নয়, দেশে করোনাজয়ীর সংখ্যাটাও ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছে। তবে, আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য বেড়েছে মঙ্গলবার।
With 44,281 new #COVID19 infections, India’s total cases surge to 86,36,012. With 512 new deaths, toll mounts to 1,27,571
AdvertisementTotal active cases are 4,94,657 after a decrease of 6,557 in the last 24 hrs.
Total cured cases are 80,13,784 with 50,326 new discharges in the last 24 hrs. pic.twitter.com/9CT7MxxcdP
— ANI (@ANI) November 11, 2020
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৮১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৬ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫১২ জনের। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৫৭১ জন।
[আরও পড়ুন: বিদায় নিলেও শরীরের দীর্ঘকালীন ক্ষতি করবে করোনা, আশঙ্কা প্রকাশ সেরাম ইনস্টিটিউটের CEO’র]
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩২৬ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। তবে নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৬ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮০ লক্ষ ১৩ হাজার ৭৮৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ৬৫৭ জন।
India scales an unprecedented peak. Active cases drop below 5 lakh mark for the first time after 106 days. This assumes significance in the context of many countries reporting a surge in their active caseload: Ministry of Health & Family Welfare pic.twitter.com/LlSaGYfeii
— ANI (@ANI) November 11, 2020
সর্বশেষ খবর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি
-
ধস-হড়পা বানে নিখোঁজ ৫ জওয়ান, মৃত ৪! স্বাধীনতা দিবসে শোকবিহ্বল অরুণাচল