Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

‘কালা জাদু’ করার অভিযোগে জ্যান্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে

চোখের সামনে টাটকা দু'টো প্রাণকে পুড়ে যেতে দেখলেন গাঁয়ের মানুষ!!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৭:৫৩

options
link
‘কালা জাদু’ করার অভিযোগে জ্যান্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  কালা জাদু অভ্যাস করেন স্বামী-স্ত্রী। এই অভিযোগ তুলে জীবন্ত পুড়িয়ে মারা হল এক দম্পতিকে। তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার দুব্বক শহরের ঘটনা। মৃতদের নাম কাদাভেরলু সুদর্শন (৫৬) এবং রাজেশ্বরী (৫২)। এই ঘটনায় সুর্দশনের দুই ভাই শ্রীনিবাসুলু ও মাল্লেশ্যামের নাম জড়িয়েছে।

[পেশায় পুলিশ কর্মী হলেও অভিনয়টা কিন্তু নেশা বহরমপুরের ‘ভাইদা’র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিদ্দিপেটের পুলিশ কমিশনার জানান ভি শিবাকুমার জানান, স্থানীয়দের কয়েকজনের অভিযোগ, সুদর্শন জাদু চর্চা করতেন। এলাকার এক শিশু ও একটি ষাঁড় মারা যাওয়ার পর এলাকাবাসীর সন্দেহ আরও প্রকট হয়। এরই মধ্যে শ্রীনিবাসুলু বুধবার রাতে আচমকাই রাস্তায় নেমে চেঁচামেচি শুরু করে। দাবি করে, তাঁর দাদার মধ্যে কোনও ভৌতিক ক্ষমতা কাজ করছে। এরপরই সুর্দশন ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। পরদিন সকালেই দুব্বক পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। দুই ভাইকে মুখোমুখি বসিয়ে সমস্যার সমাধানও করা হয়।

[৭০ বছর পর ফের সফর শুরু কলকাতা-খুলনা ট্রেনের]

কিন্তু এরপরই রাতে শ্রীনিবাসুলু ও মাল্লেশ্যাম ওই দম্পতির বাড়িতে ফের হামলা চালায়। রাস্তায় টেনে বের করে আনে স্বামী-স্ত্রীকে। সকলের সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সুদর্শনের দুই সন্তান রেনুকা ও শ্রীধর বাবা-মাকে বাঁচাতে গেলে তাদের উপরও চড়াও হয় অভিযুক্তরা। তারা কোনওমতে প্রাণে বেঁচে পুলিশকে খবর দেয়। ততক্ষণে অবশ্য শরীরের নব্বই ভাগই পুড়ে গিয়েছে ওই দম্পতির। গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

[মিষ্টি হাবের Grand Opening চাইছেন ব্যবসায়ীরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.