Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Coronavirus

COVID-19: দেশে করোনা অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন, ২৪ ঘণ্টায় মৃত্যু কমল অনেকটাই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৯ জনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২১, ১০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২১, ১০:১১

options
link
COVID-19: দেশে করোনা অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন, ২৪ ঘণ্টায় মৃত্যু কমল অনেকটাই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগে দেশের করোনা (Coronavirus) পরিস্থিতিতে খানিকটা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু এবং করোনা অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, করোনা অ্যাকটিভ কেস গত বছরের মার্চ মাস থেকে এই হারই সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে কমল কোভিডে (COVID-19) মৃত্যুর সংখ্যা। এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তি মিলেছে বলে মত স্বাস্থ্যমহলের। তবে শীতের মরশুম শুরুর আগে করোনা ফের নতুন করে থাবা বসাতে পারে কি না, তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,৩১৩ জন, মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৫৪৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট ১ লক্ষ ৬১ হাজার ৫৫৫, যা গত মার্চ থেকে সর্বনিম্ন। এমনই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। মোট আক্রান্তের তুলনায় এই অ্যাকটিভ রোগীর হার মাত্র ১ শতাংশ। যদিও শুক্রবারও অ্যাকটিভ কেসে চিন্তা জারি ছিল।

[আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত ত্রিপুরা, কালী মন্দিরে ভাঙচুর দুষ্কৃতীদের]

এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ১৭৫। শতকরা হারে যা ৯৮.১৯ শতাংশ। এখনও মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০ জন। মৃতের সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার।

আসছে দীপাবলি, শীতের মরশুম। তার আগে দেশে করোনা টিকাকরণে (Corona vaccine) আরও জোর দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের সরবরাহও বাড়ানো হচ্ছে। বাংলায় নতুন করে পাঠানো হয়েছে দুটি টিকাই। স্কুল-কলেজ খোলার আগে এ রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিশেষত যাঁরা শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত, তাঁদের টিকাকরণ সম্পূর্ণ করে ফেলার চেষ্টা চলছে জোরকদমে।

[আরও পড়ুন: অগ্নি-৫ মিসাইলের পর অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা করল ভারত]  

তবে এত কিছুর মধ্যেও কেরলের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৭৭২২ জন। মহারাষ্ট্রেরও কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.