Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

COVID-19 Updates: দেশে আরও কমল করোনা সংক্রমণ, ফের চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী মৃত্যুহার

সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৫ শতাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২২, ১০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২২, ১০:০৩

options
link
COVID-19 Updates: দেশে আরও কমল করোনা সংক্রমণ, ফের চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী মৃত্যুহার zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে করোনা পরিস্থিতির আরও একধাপ উন্নতি হল দেশে। আরও খানিকটা কমল করোনা সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী মৃত্যুহার চিন্তা খানিকটা বাড়াল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিস্থিতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ১২৫৯ জন, যা সোমবারের তুলনায় খানিকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সোমবার মৃতের সংখ্যা ছিল ৩১। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭০৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে দেশে কোভিডের (COVID-19) বলি ৫ লক্ষ ২১ হাজার ৭০, শতকরা হিসেবে ১.২১ শতাংশ। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৮, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ মাত্র। বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরুর পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮২ মিলিয়ন ব্যক্তি। মহামারীকে পরাস্ত করতে বিশ্বজুড়ে টিকাকরণ প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ভারতেও চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১৮৩ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে। 

[আরও পড়ুন: লাগাতার হামলার জের, ফের কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার]

দ্বিতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তবে তাঁর কোনও উপসর্গ নেই।  নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। এর আগে ২০২০ সালের শেষদিকে এলন মাস্কের শরীরে থাবা বসিয়েছিল মহামারী।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘কৃতকর্মের জন্য লজ্জিত’, অস্কার মঞ্চে সঞ্চালককে চড় মারায় ক্ষমা চাইলেন উইল স্মিথ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.