Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা

লখনউয়ে যোগীর কাছে এই বিশালায়তনের সাবানটি পাঠানোর আগে ৯ জুন আহমেদাবাদের একটি অনুষ্ঠানে তা সাজিয়ে রাখা হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১৮:৩১

options
link
‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মুখ্যমন্ত্রীর সামনে গেলে স্নান করে, পাউডার লাগিয়ে যাবে!’ উত্তর প্রদেশের কুশীনগরের দলিত বস্তিবাসীদের এমনই নিদান দিয়েছিলেন মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলারা। আর তারপরই ওঠে বিতর্কের ঝড়। প্রশ্ন ওঠে, আদিত্যনাথের জাতি বৈষম্যের চিন্তাধারা নিয়েও। তারই প্রতিবাদে এবার যোগীকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হয়েছেন গুজরাটের দলিত সম্প্রদায়ের মানুষজন। ঠিক করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে ‘পরিষ্কার’ করতে তাঁকে একটি ১৬ ফুটের সাবান পাঠানো হবে।

গত বৃহস্পতিবার ডক্টর আম্বেদকর বেচন প্রতিবন্ধ সমিতির তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির দুই সদস্য কিরিত রহতোড় ও কান্তিলাল পার্মার বলেন, কুশীনগরের দলিত বস্তিবাসীদের সঙ্গে যোগী যে আচরণ করেছেন তাতে তাঁর জাতি বৈষম্যের মনোভাবই ফুটে ওঠে। এধরনের চিন্তাধারা থেকে তাঁর নিজেকে পরিষ্কার করা উচিত। আর সেই কারণেই ১৬ ফুট লম্বা সাবান যোগীকে দেওয়ার কথা ভাবা হয়েছে। দলিতদের অধিকার নিয়ে লড়াই চালানো আহমেদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন কিরিত ও কান্তিলাল। তাঁরা আরও জানান, লখনউয়ে যোগীর কাছে এই বিশালায়তনের সাবানটি পাঠানোর আগে ৯ জুন আহমেদাবাদের একটি অনুষ্ঠানে তা সাজিয়ে রাখা হবে। কেন এই সাবান তৈরি করা হয়েছে, তা আম আদমিকে জানানোর উদ্দেশ্যেই অনুষ্ঠানে সাজিয়ে রাখা হবে এটি।

Advertisement

[ইংরাজি না জানায় উপহাস! সিভিল সার্ভিসে তৃতীয় হয়ে জবাব ব্যক্তির]

যোগীর রাজ্যে গো-রক্ষার নামে একের পর এক হাঙ্গামার পর আবার দলিতদের সঙ্গে জন্তু-জানোয়ারদের মতো ব্যবহার করার ঘটনা বিতর্ক ছড়িয়েছিল। তারই প্রতিবাদে তৈরি হল এই সাবান। সাবানটি বাল্মীকি সম্প্রদায়ের এক মহিলার হাতে গড়া। দলিতদের মধ্যে সবচেয়ে নিম্নশ্রেণি হল বাল্মীকি সম্প্রদায়। তবে সাবানটির উচ্চতা ১৬ ফুটই কেন, সে সম্বন্ধে কিছু জানানো হয়নি। এর পাশাপাশি গুজরাটের দলিত সংরক্ষণের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও দেখা করতে চান দলিতরা। তাঁদের প্রশ্ন, এসব দেখেও কেন নেতারা চুপ করে রয়েছেন?

[নেতাজি অন্তর্ধান রহস্যে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল কেন্দ্র]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.