সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারও কাজের ব্যস্ততা। সারা দিন কাজের মধ্যে থাকেন। গোটা দেশের দায়িত্ব তাঁর কাঁধে। প্রধানমন্ত্রী বলে কথা। কিন্তু তা বলে কি তাঁর হাসতে মানা? না, একেবারেই না। ইচ্ছে হলেই হাসতে পারেন। প্রাণ খুলে ‘হা হা’ করে হাসতে পারেন নরেন্দ্র দামোদরদাস মোদি। এমনটাই সম্প্রতি নিজের টুইটার প্রোফাইলে করতে দেখা গেল তাঁকে। কারণ এক অনুরাগীর শেয়ার করা এই পোস্ট।
Whoever created this deserves an award. @narendramodi ji kripya dhyan dein 🙏 #SwachhBharat pic.twitter.com/PF0FnucjZJ
Advertisement— SahuCar (@sahucar) April 10, 2017
[মমতাকে খুনের ফতোয়া বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী]
সাহুকার নামের এক টুইট প্রোফইলের মালিক এই পোস্টারটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। পোস্টারটি দেওয়া হয়েছে নৈনিতালের পুরসভার পক্ষ থেকে। যাতে সাতের দর্শকের ‘দিওয়ার’ ছবির এই বিখ্যাত দৃশ্যটিকে স্বচ্ছ ভারতের প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। পোস্টার অনুযায়ী, মা নিরূপা রায় কার কাছে থাকবেন তাই নিয়ে জোর তরজা চলছে অমিতাভ বচ্চন ও শশী কাপুরের মধ্যে। ছেলেদের তর্কের জবাবে, নিরূপা রায় বলে ওঠেন, শৌচালয় যে আগে বানাবে তাঁর কাছেই থাকবেন তিনি।
[মৃত বাবার লকারে ৮৩,০০০ টাকার পুরনো নোট, আদালতের দ্বারস্থ মেয়ে]
এমন পোস্টারেই ‘হা হা’ করে হেসে উঠেছেন প্রধানমন্ত্রী মোদি। স্বচ্ছ ভারতের এই বলিউডি প্রচার বেশ মনে ধরেছে তাঁর। তাই টুইট করে বাহবা দিতেও ভোলেননি তিনি।
Haha! Borrows from cinema to make a point on cleanliness. Innovative. https://t.co/PQpX8LHo7l
— Narendra Modi (@narendramodi) April 11, 2017
[হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির]
সর্বশেষ খবর
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি
-
‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুনের