সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বালখিল্য। চার-পাঁচ বছরের শিশুরা যে ধরণের আচরণ করে, তেমনই আচরণ করলেন দিল্লির এই যুবক।যার ফলে প্রাণ গেল এক তরতাজা মহিলা। প্রিয় বন্ধুর হাতে ছিল বন্দুক, নিজের বন্ধুর হাতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে বিশ্বাস করতে পারেননি মহিলা। আর তার জেরেই প্রাণ গেল তাঁর।
[আরও আধুনিক হচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ, উর্দিতে বসছে ক্যামেরা]
গতকাল রাতে দিল্লির শাহাদ্রা মার্কেট এলাকায় একটি খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সানি নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় দিল্লির টিমারপুর এলাকা থেকে। আসল ঘটনাটি গত বুধবারের। স্বামী দয়ানন্দ সরস্বতী হাসপাতাল থেকে দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে। যানা যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এক মহিলাকে ভরতি করা হয়েছে। নিতস্তি নামের ওই যুবতী অসুস্থ বলে দাবি করেন তাঁর ৩-৪ জন বন্ধু। চিকিৎসকরা কোনও ব্যবস্থা নেওয়ার আগেই মেয়েটির মৃত্যু হয়। পরে পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, মেয়েটির পেটে গুলি লেগেছিল। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। স্বাভাবিকভাবেই পুলিশ আন্দাজ করে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়।
[‘দূষিত’ গঙ্গার পাড়েও বিধিসম্মত সতর্কীকরণের ভাবনা পরিবেশ আদালতের]
ঘটনার তদন্তে নেমে শুক্রবার সানি নামের ছেলেটিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে বিস্ফোরক তথ্য। সানি স্বীকার করে নেয় যে সেই খুন করেছে। কিন্তু খুনের কারণ শুনে চোখ কপালে ওঠে তদন্তকারী পুলিশ আধিকারিকদের। সানি জানায়, বুধবার উষা নামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সেখানেই পরিচয় হয় নিতস্তি নামের ওই মহিলার সঙ্গে। সানির কাছে বন্দুকটি দেখে তাঁকে মহিলা প্রশ্ন করেন, সেটি আসল কিনা। সানি বারবার বন্দুকটি আসল বলে দাবি করলেও তা বিশ্বাস করেনি নিতস্তি। শেষে বন্দুকটি যে আসল তা প্রমাণ করার জন্যই মহিলাকে গুলি করে দেয় সানি। ঘটনায় রীতিমতো হতবম্ব পুলিশ। সানির পাশাপাশি যার বাড়িতে ঘটনাটি ঘটেছিল সেই উষাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক