সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন ধন অ্যাকাউন্টে মোট সঞ্চয়ের পরিমাণ বেড়ে ৬৪,২৫২.১৫ কোটি টাকা হল বলে জানিয়েছে কেন্দ্র৷ সর্বোচ্চ অর্থ সঞ্চয়ের রাজ্যভিত্তিক তালিকায় প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশের নাম৷ রাজ্যটি থেকে এখনও পর্যন্ত জমা পড়েছে ১০,৬৭০.৬২ কোটি টাকা৷ আমানতকারীর সংখ্যা প্রায় ৩.৭৯ কোটি৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের নাম৷ এ রাজ্যে ২.৪৪ কোটি আমানতকারী ৭,২৮৬.৪৪ কোটি টাকা জন ধন অ্যাকাউন্টে সঞ্চয় করেছেন৷
অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষকুমার গঙ্গোয়ার লোকসভায় পেশ করা এক লিখিত বিবৃতিতে জানান, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুলেছেন প্রায় ২৫.৫৮ কোটি দেশবাসী৷ একইসঙ্গে তিনি জানান, জন ধন অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স না রাখতে প্রতীকী এক বা দু’টাকা রাখার কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মচারীদের৷ যত অ্যাকাউন্ট খোলা হয়েছে তার মধ্যে প্রায় ২৩ শতাংশই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলে জানিয়েছে কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন