Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
DMK chief MK Stalin

তামিলনাড়ু ভোটের মুখে স্ট্যালিনের জামাইয়ের বাড়িতে আয়কর হানা, বিক্ষোভ DMK’র

'আমি জরুরি অবস্থা দেখেছি, এভাবে ভয় দেখানো যাবে না,' হুঙ্কার স্ট্যালিনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ১৫:২০

options
link
তামিলনাড়ু ভোটের মুখে স্ট্যালিনের জামাইয়ের বাড়িতে আয়কর হানা, বিক্ষোভ DMK’র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তামিলনাড়ুর প্রধান বিরোধী নেতা ডিএমকে (DMK) সুপ্রিমো স্ট্যালিনের জামাইয়ের বাড়িতে আয়কর হানা। স্ট্যালিনের জামাইয়ের মোট চারটি ঠিকানায় শুক্রবার হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ভোটের মাত্র দিন চারেক আগে স্ট্যালিনের মেয়ের বাড়িতে এই আয়কর হানা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বিজেপির (BJP) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টার অভিযোগ নতুন নয়। এর আগে খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, ভোটমুখী রাজ্যগুলিতে বিরোধীদের চাপে ফেলতে নির্লজ্জভাবে ইডি, সিবিআই (CBI), এনআইএ, আয়কর দপ্তরের মতো এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি। এই মর্মে দিন দুই আগে স্ট্যালিন-সহ ১৪ জন বিরোধী নেতাকে চিঠিও লেখেন মমতা। ঘটনাচক্রে সেই চিঠি পাওয়ার পরপরই স্ট্যালিনের মেয়ের বাড়িতে এই আয়কর হানা। বৃহস্পতিবার সকালে ডিএমকে সুপ্রিমোর মেয়ের মোট ৪টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কমিশন চালাচ্ছেন অমিত শাহ, ওঁকেই চেয়ারম্যান করা হোক’, খোঁচা মমতার]

আয়কর দপ্তরের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে স্ট্যালিনর দাবি, তাঁদের রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। তামিলনাড়ুতে এআইএডিএমকের (AIADMK) সরকার বাঁচাতে আয়কর দপ্তরের অপব্যবহার করা হচ্ছে। শুক্রবার ত্রিচি থেকে তিনি হুঙ্কার ছেড়েছেন,”আমার নাম স্ট্যালিন। এই স্ট্যালিন জরুরি অবস্থা দেখেছে, মিসা আইন দেখেছে। এই সামান্য আয়কর হানায় আমাকে ভয় দেখানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জানা উচিত, আমরা এআইএডিএমকের নেতা নই। প্রধানমন্ত্রী এখন এআইএডিএমকের নামে সরকার বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু ওঁর জানা উচিত, এটা ডিএমকে আর আমি কলাইনরের ছেলে। এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”

[আরও পড়ুন: সুন্দরবন এলাকায় অনন্য নজির, এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করোনা রোগীর]

প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন। জয়ললিতার অনুপস্থিতিতে দীর্ঘদিন বাদে তামিলভূমে ক্ষমতায় ফেরার প্রত্যাশায় ডিএমকে। তাঁদের সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। অন্যদিকে, বিজেপি রাজ্যের শাসকদল এআইএডিএমকের সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমেছে। দুই শিবিরের এই সম্মুখ সমরে এবার নতুন টুইস্ট আনল এই আয়কর হানা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.