সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্বঘোষিত’ গো-রক্ষকবাহিনীতে রক্ষা নেই, এনজিও দোসর৷ এবার গরুদের প্রতি নিষ্ঠুরতা রুখতে কোমর বেঁধে নামল দিল্লির এক স্বেচ্ছাসেবি সংস্থা৷ তাদের আপত্তি অবশ্য গরুর দুধপানে৷ কেননা সংস্থার মতে এ কাজও আসলে গরুর প্রতি নিষ্ঠুরতার প্রকাশ৷
সুষম খাদ্য হিসেবে গরুর দুধের ব্যবহার সারা দেশেই৷ শিশুখাদ্য ও দুগ্ধজাত সামগ্রীর জন্যও এই দুধের বিপুল চাহিদা৷ এ কারণে গরুর দুধ পাওয়ার ক্ষেত্রে গরুর প্রতি নিষ্ঠুর আচরণ করেন ব্যবসায়ীরা, এমনটাই অভিযোগ দিল্লির পশুরক্ষা সংস্থাটির (ফেডারেশন অফ অ্যানিমাল প্রটেকশন অর্গানাইজেশনস)৷ তাদের দাবি, বাছুরের জন্ম হওয়া মাত্রই তাকে মা-গরুর থেকে আলাদা করে দেওয়া হয়৷ এছাড়া পুরুষ বাছুরকে মা-গরুর কাছে রাখাই হয় না৷ সেগুলিকে গোমাংসের জন্য কসাইদের কাছে বিক্রি করে দেওয়া হয়৷ বাচ্চা সামনে না থাকায় মা-গরুর দুগ্ধক্ষরণও হয় না৷ সেই সময় দুধ পেতে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয় গরুকে, যা আসলে বেআইনি৷ এই অভিযোগ সামনে এনেই গরুর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করতে সরব সংস্থাটি৷ নিষ্ঠুরভাবে গরুর দুধ যাতে না নেওয়া হয় তা প্রচার করতে একটি অনলাইন ক্যাম্পেন চালু করারও পরিকল্পনা আছে তাদের৷ দুধ ও দুগ্ধজাত সামগ্রীর জন্য গরুর প্রতি যে অবিচার দিনের পর দিন হয়ে আসছে, তা পরিবর্তন করতেই এবার উদ্যোগী সংস্থাটি৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়