সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতিমতো তৈরি হয়ে এসেছিলেন। সঙ্গে ছিল ব্লুটুথ ডিভাইস, স্মার্টওয়াচ এবং হেডফোন। যদিও শেষরক্ষা হল না। মহারাষ্ট্রে (Maharashtra) পুলিশের চাকরির পরীক্ষায় বসতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ভুয়ো পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়লেও যাঁর জায়গায় পরীক্ষা দিতে এসেছিলেন, সেই মূল পরীক্ষার্থীর খোঁজ মেলেনি এখনও। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করছে মহারাষ্ট্র পুলিশ।
মহারাষ্ট্র পুলিশে নিয়োগ পরীক্ষা ছিল রবিবার। রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে ছিল লিখিত পরীক্ষা। এর মধ্যে থানের একটি পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকেছিলেন বলে অভিযোগ উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় একাধিক যন্ত্র গুঁজে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়েন ওই ব্যক্তি। হাঁটুতে নি-ক্যাপের সঙ্গে বেঁধেছিলেন ব্লু টুথ ডিভাইস এবং স্মার্টওয়াচ। কানে লুকিয়ে রাখা ছিল হেডফোন।
[আরও পড়ুন: দিল্লিতেও প্রকাশ্যে বঙ্গ বিজেপির কোন্দল, মঞ্চেই আঙুল উঁচিয়ে লকেটকে ‘হুঁশিয়ারি’ দেবশ্রীর]
সর্বশেষ খবর
-
‘এনাফ ইজ এনাফ’, বললেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে বারবার এফআইআরে বিরক্ত হাই কোর্ট
-
কনটেন্ট ক্রিয়েশনই পেশা করার প্ল্যান? রইল ভ্লগিংয়ের জন্য আদর্শ ৫ ক্যামেরার হদিশ
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট