Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ECI

২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, আসছে নয়া নিয়ম?

দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। ২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের বৈঠক হবে। রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিকরাও থাকবেন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:১৪

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:১৪

options
link
২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, আসছে নয়া নিয়ম? zoom
ফাইল চিত্র

দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। ২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের বৈঠক হবে। রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিকরাও থাকবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে এই বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন কোনও নিয়ম আনতে চলছে কেন্দ্র? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক যোশীর সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করবেন। তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ রাজ্যের সিইওরা জাতীয় সম্মেলনে যোগ দেবেন  বলেই জানা গিয়েছে। বিজ্ঞপ্তি  প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য  নির্বাচনী প্রক্রিয়ায় ECI ও SEC-এর মধ্যে সমন্বয় তৈরি করা। এছাড়াও বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

Advertisement

লোকাল বডি নির্বাচন অর্থাৎ পুরসভা ও পঞ্চায়েতগুলির নির্বাচন করানোর দায়িত্বে থাকে রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ও বিধানসভা নির্বাচন পরিচালনা করে। রাজ্য নির্বাচন কমিশন সেই রাজ্যের অধীনে থাকে। ২৫ বছর পর এই বৈঠক নিয়ে একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে। তাহলে কি নতুন কোনও নিয়ম বা বিল আনতে চলেছে কেন্দ্র তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া  চলছে। বাংলার মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। আগামি সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। এই আবহে দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক নতুন মাত্রা যোগ করেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.