সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফায় নির্বাচন রবিবার৷ নির্বাচনী বিধি অনুযায়ী শুক্রবার বিকেল পাঁচটার পর থেকেই প্রচার করা যায় না৷ কিন্তু সেই নিয়ম মানেননি গুরদাসপুরের বিজেপি প্রার্থী সানি দেওল৷ শুক্রবার রাতেও জনসভা করেন তিনি৷ এই ঘটনায় বিজেপির তারকা প্রার্থীর বিরুদ্ধে নোটিস পাঠাল নির্বাচন কমিশন৷ রাতেই নোটিস পৌঁছে যায় তাঁর কাছে৷ শনিবার সকালের মধ্যেই সেই নোটিসের জবাবও দিতে বলা হয়েছিল তাঁকে৷
[ আরও পড়ুন: শরীরী ভাষা বলে দিচ্ছে হার মেনে নিয়েছেন মোদি, কটাক্ষ বিরোধীদের]
বলিউডের বহু তারকাই যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে৷ সেই তালিকায় রয়েছেন জয়া বচ্চন, হেমা মালিনী, কিরণ খের-সহ অনেকেই৷ গত ২৩ এপ্রিল কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন সানি দেওল৷ নাম লেখান রাজনীতিতে৷ ওইদিনই দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ গুরদাসপুর থেকে প্রার্থীও করা হয় তাঁকে৷ প্রচারে বেশ কোমর বেঁধে লেগে পড়েছিলেন সানি৷ নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন বলিউড তারকা৷ প্রচারে কোনও রাজনৈতিক নেতাকে সেভাবে আক্রমণের পথে হাঁটেননি তারকা প্রার্থী৷ জনসংযোগের হাতিয়ার হিসাবে নিজের বিখ্যাত ছবির সংলাপগুলিকেই বেছে নেন সানি৷
[ আরও পড়ুন: ‘মোদি শোলে ছবির আসরানি’, ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কার]
অতীতে গুরদাসপুর আসন থেকে বিজেপির হয়ে লড়েন বিনোদ খান্না৷ গুরদাসপুর থেকে জয়ীও হয়েছিলেন তিনি৷ বিনোদ খান্না থাকলে বিজেপিকে এই কেন্দ্রের প্রার্থী নিয়ে এতটা চিন্তা করতে হত না৷ বিনোদ খান্নার মৃত্যুর পর উপনির্বাচনে এই আসনটি কংগ্রেস জিতে নেয়৷ অমরিন্দর সিংয়ের রাজ্য পাঞ্জাব থেকে অন্তত একটি আসনে জয় পেতে মরিয়া বিজেপি৷ গুরদাসপুর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন সুনীল জাখর৷ আম আদমি পার্টির প্রার্থী পিটার মাসিহ এবং পিডিএ-র হয়ে লড়ছেন লালচাঁদ৷ এই কেন্দ্রে জয় পেতে তাই তারকা শক্তির উপরই ভরসা রাখছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহরা৷ তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ২৩ মে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার