সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্থার চার কোটি সদস্যের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প আনতে চলেছে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও৷ আগামী মাস থেকেই এই প্রকল্পের সূচনা হবে৷ এই প্রকল্পে ইপিএফও-র সদস্যরা বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য তাঁদের ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই ডাউন পেমেণ্ট করতে পারবেন৷ দিতে পারবেন মাসিক কিস্তির টাকাও৷ সূত্রের খবর, ৮ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটে যাওয়ার পরই এই প্রকল্পের কথা ঘোষণা করতে পারে ইপিএফও৷
নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক
এই প্রকল্পে ইপিএফও-র কোনও সদস্য তাঁর কর্মজীবনে বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইলে সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেবে৷ সংশ্লিষ্ট সদস্য বাড়ি বা ফ্ল্যাট কিনতে অগ্রিম অর্থ তাঁর ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই মেটাতে পারবেন৷ পরবর্তী ক্ষেত্রে ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই দিতে পারবেন মাসিক কিস্তির টাকাও৷ তবে এই প্রকল্পের সুবিধা নিতে হলে সমবায়ের ধাঁচে কমপক্ষে ২০ জন সদস্যকে নিয়ে একটি হাউজিং সোসাইটি গঠন করতে হবে৷ বর্তমানে সকলের জন্য বাড়ি প্রকল্পে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই এগিয়ে এসেছে৷ সাধারণ মানুষ যাতে সেই সুবিধা পেতে পারেন সে জন্যই এই নতুন প্রকল্প৷ ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোনও আইনি ঝামেলা তৈরি হলে ইপিএফও তাতে হস্তক্ষেপ করবে না৷
যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!
এবার দার্জিলিংয়ের হোম থেকে শিশু-পাচার?
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের