সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভ-টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। এও অভিযোগ, শুধু ওই মহিলার উপর আক্রমণ করেই চুপ থাকেনি দুষ্কৃতীরা। রবিবার তারা ওই মহিলার পরিবারকেও আক্রমণ করে।
ঘটনাটি ঘটে গত শনিবার। মাচরাউলি গ্রামের ঝিনঝানা এলাকায় এক মহিলাকে উত্যক্ত করছিল জনা দশেক লোক। কিন্তু ওই মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ফল হয় উলটো। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন ওই মহিলা। এখানেই শেষ নয়। প্রতিবাদ জানানোর ‘অপরাধে’ ওই মহিলার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। রবিবার এনিয়ে থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
[ শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের ]
তবে অন্য একটি ঘটনায় রাজ্যের পুলিশ সাফল্য পেয়েছে। গণধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত মাস আগে এক ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলায়। মে মাসে পুরকাজি এলাকায় ঘটেছিল ঘটনাটি। সেই গণধর্ষণের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে থেকে শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম কূলদীপ। এছাড়া মালতী নামে এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই নির্যাতিতার বাবা অভিযোগ জানিয়েছিলেন, কূলদীপ ও মালতী ওই নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে আরও ছ’জন অপেক্ষা করছিল। অভিযোগ, তারাই ধর্ষণ করে ১৫ বছরের ওই নাবালিকাকে। এরপর তার অসাড় দেহটি বাড়ির সামনে ফেলে দেওয়া হয়। ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।
[ আইটি রিটার্ন থেকে আধার সংযুক্তিকরণ, ২০১৯-এর এই ডেডলাইন ভুলবেন না! ]
সর্বশেষ খবর
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত