সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার আটক করা হল রাজস্থানের এক সরকারি কর্মচারীকে। ধৃতের নাম সাকুর খান মঙ্গলিয়া। বুধবার সিআইডির গোয়েন্দারা তাঁকে জয়সলমীর থেকে আটক করেছেন। সাকুর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের সহকারীও ছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
সূত্রের খবর, সাকুরের ফোন পরীক্ষা করে একাধিক পাকিস্তানি নম্বরের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। কিন্তু সাকুরকে সেগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপযুক্ত কোনও কারণ দর্শাতে পারেননি। তবে জেরায় ৬ থেকে ৭ বার পাকিস্তান ভ্রমণের কথা স্বীকার করে নিয়েছেন সাকুর। কিন্তু কী কারণে পাকিস্তানে গিয়েছিলেন তিনি? তা অবশ্য এখনও জানা যায়নি। তাহলে কি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ ছিল তাঁর? তেমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। যদিও সাকুরের ফোন থেকে ভারতের সেনাবাহিনী বা সামরিক বিষয় সম্পর্কিত কোনও গোপন তথ্য এখনও পাওয়া যায়নি বলে খবর। তবে মনে করা করা হচ্ছে, সাকুর বেশ কিছু তথ্য তাঁর ফোন থেকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ প্রসঙ্গে পুলিশের এক কর্তা সুধীর চৌধুরি বলেন, “বেশ কিছুদিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। গোপন সূত্র মারফত আমরা খবর পাই তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ রয়েছে। তারপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
সর্বশেষ খবর
-
কাঁথির শান্তিকুঞ্জে শিশির সাক্ষাতে জুন, কী কথা হল দু’জনের?
-
দলের সঙ্গে বিদেশ সফরে যাননি, কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শচীন-পুত্র অর্জুন
-
২০০০ বছর আগে ব্যবহৃত হত গর্ভনিরোধক হিসেবে, খোঁজ মিলল বিলুপ্ত জাদুকরী গাছের!
-
যাতায়াতে ৬ ঘণ্টা, সামান্য বেতনে চলে না সংসার! যুবকের হাহাকারে চোখে জল নেটপাড়ার
-
রগরগে যৌনদৃশ্যেই ‘পোয়া বারো’, নিমেষে শেষ ৮৫ হাজার ‘টক্সিক’ টিকিট, ওপেনিংয়ে বক্স অফিস বিস্ফোরণ!