সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করতে যে সূক্ষ্ম রাজনীতির চাল প্রয়োগ করা হয়েছে তাকে ‘বিরক্তিকর’ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যান (Rohinton Nariman)।
৩৭০ ধারা প্রত্যাহারে সর্বোচ্চ আদালত মন্তব্য না করার সিদ্ধান্তকে সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন। ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা করার অর্থ চলতি ব্যবস্থাকে বা ৩৫৬ ধারা বজায় রাখাকে সমর্থন জানানো, অর্থাৎ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, ব্যাখ্যা নরিম্যানের। সুপ্রিম কোর্টের এই আচরণকে ‘বিরক্তকর’ বলে মন্তব্য করেন বিচারপতি নরিম্যান।
[আরও পড়ুন: ১৭-২৩ ডিসেম্বরের Horoscope: কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, কেমন যাবে আগামী সপ্তাহ? জানুন রাশিফল]
পাশাপাশি কাশ্মীরের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সেক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, কোথাও ৩৬৫ ধারা এক বছরের বেশি বলবৎ করা যায় না। সেই বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না নেওয়ার অর্থ সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার দিকে ঠেলে দেওয়া। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পূর্ণ ক্ষমতা থাকবে সেই রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। বিচারপতি নরিম্যান জানান, সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন ৩৫৬ ধারা প্রয়োগ করা হয়।
[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]
সর্বশেষ খবর
-
বাবার শ্রাদ্ধের দিনও কাছা পরে অনুশীলনে, প্রয়াত পিতার স্বপ্নপূরণে কলকাতা লিগে নামবে রোহিত
-
নিরাপত্তার গলদেই মৃত্যু খামেনেইয়ের, চাঞ্চল্যকর ‘স্বীকারোক্তি’ ইরানের, সর্ষের মধ্যেই ভূত?
-
‘ডিম ছোড়াকে সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়’ বিধানসভায় রাজধর্মের পাঠ মুখ্যমন্ত্রীর
-
বর্ষায় সামুদ্রিক স্বাদের মেলা, চাউম্যানে শুরু হল বহুল প্রতীক্ষিত সি-ফুড ফেস্টিভ্যাল
-
হাওড়া-হুগলিতে রেল প্রকল্পগুলির কাজ কতদূর? লোকসভায় রচনার প্রশ্নে জবাব দিলেন রেলমন্ত্রী