সারাদিন ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে ধূমায়িত সামুদ্রিক খাবারের সম্ভার। জাস্ট কল্পনা করুন। বর্ষায় খিচুড়ি আর ইলিশ আর কদ্দিন? এই মরশুমে ভোজনরসিকদের জন্য ফিরল বহুল প্রতীক্ষিত ‘ওরিয়েন্টাল সি-ফুড ফেস্টিভ্যাল ২০২৬’ (Chowman Seafood Festival 2026 )। বালিগঞ্জের ৯৯ নম্বর আউটলেটে এই বিশেষ উৎসবের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা দম্পতি ঋধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। সঙ্গে ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক দেবাদিত্য চৌধুরী। ২২ জুলাই থেকে শুরু হওয়া এই এক মাসব্যাপী সি-ফুড ফেস্টিভ্যালে সামুদ্রিক পদের এক অনন্য মেনু সাজিয়েছে চাউম্যান।
এটি চাউম্যানের ১৫তম সি-ফুড ফেস্টিভ্যাল। কলকাতার পাশাপাশি বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি-এনসিআর, হায়দরাবাদ এবং চেন্নাইয়ের সমস্ত ডাইন-ইন আউটলেটে এই মেলা চলছে। খাদ্যপ্রেমীদের জন্য থাকছে ১৮টিরও বেশি সুস্বাদু ও বিরল সামুদ্রিক পদের সম্ভার। অভিজ্ঞ রাঁধুনিদের হাতের ছোঁয়ায় রাঁধা হয়েছে প্রতিটি পদ। স্কুইড, অক্টোপাস, লবস্টার, স্যামন, পমফ্রেট এবং ভেটকির পদ মিলবে এই বিশেষ তালিকায়।
আরও পড়ুন:
খাবারের তালিকায় শুরুতেই চমক দিচ্ছে ডায়নামাইট প্রন, পেপার গার্লিক সসে লবস্টার আর সাম্বাল-ওলেক সসে ডিপ ফ্রায়েড অক্টোপাস। কলকাতা স্টাইল চিলি পমফ্রেট কিংবা স্মোকি চিলি বাটার গার্লিক হোল ক্র্যাব চেখে না দেখলে পস্তাতে হবে। স্যামনের নানা স্বাদের পদও থাকছে। প্রধান খাবারে থাকছে বাটার চিলি গার্লিক সি-ফুড নুডলস, প্রন চাহান রাইস, ক্রিসপি ফ্রায়েড বেকটি ও বাটার গার্লিক ক্র্যাবমিট।
একটি শিল্পীর স্বপ্ন থেকে গড়ে ওঠা চাউম্যান আজ কলকাতার সীমানা ছাড়িয়ে ভারতের একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। সুস্বাদু চাইনিজ খাবারের সঙ্গে উষ্ণ আলো ও মনোরম পরিবেশের মেলবন্ধন এই রেস্তোরাঁর মূল বৈশিষ্ট্য। উৎসবের এই বিশেষ পদগুলি শুধু রেস্তোরাঁয় গিয়ে বসে খাওয়ার জন্যই লভ্য। দুপুর ১২টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁ। দু’জনের খাওয়ার গড় খরচ ১২০০ টাকা। যোগাযোগের জন্য রয়েছে টোল-ফ্রি নম্বর ১৮০০৮৯০২১৫০। বৃষ্টিভেজা দিনে নতুন স্বাদের খোঁজে এই উৎসব হতে পারে আপনার সেরা পছন্দ। তাহলে আর দেরি কেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরুষ নন, নারী রূপেও পূজিত হন গণপতি! গণেশের এই বিরল রূপের কথা জানেন?
-
সেলফির আবদার, আলিয়ার কাছে আসতেই ভক্তকে ধাক্কা দেহরক্ষীর! নেটভুবনে নিন্দার ঝড়
-
‘সবসে জবরদস্ত…’, ব্রিকসে রুশ প্রেস সচিবের মুখে অনর্গল হিন্দি! ভাইরাল ভিডিও
-
নির্যাতিত-অপমানিত, যোগ্য হয়েও এশিয়াড থেকে বাদ! আত্মহত্যার হুমকি ক্রীড়াবিদের
-
মুখ পুড়ল পাকিস্তানের! ব্রিকস মঞ্চে পহেলগাঁও হামলার নিন্দা রাশিয়া-চিন-ইরানের