সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের নামবদল। মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদ স্টেশনকে (Faizabad) দেশবাসী চিনবে অন্য নামে। মুঘল ইতিহাস মুছে উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেল স্টেশনের নাম রাখা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। শনিবারই এই সিদ্ধান্তকে ছাড়পত্র দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর। টুইট করে সেই খবর জানানো হয়েছে।
এর আগেও উত্তরপ্রদেশের তিন স্টেশনের নাম বদল করেছে যোগী সরকার। এবার সেই তালিকায় এবার যোগ হল ফৈজাবাদের নামও। বলে রাখা ভাল, বছর দুয়েক আগে এই ফৈজাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।
#UPCM श्री @myogiadityanath जी ने फैजाबाद रेलवे जंक्शन का नाम “अयोध्या कैन्ट” करने का निर्णय लिया है। @spgoyal@sanjaychapps1@74_alok pic.twitter.com/P8qg4Gc2P3
— CM Office, GoUP (@CMOfficeUP) October 23, 2021
[আরও পড়ুন: গোয়ায় তৃণমূলে যোগ দিতে চলেছেন লাকি আলি, নাফিসা আলি-সহ একাধিক তারকা! জল্পনা তুঙ্গে]
ভারতীয় সংস্কৃতিতে কী অবদান রয়েছে ফৈজাবাদের? রামায়ণে অযোধ্যা, ফৈজাবাদ, বিথুর, জৈনপুর, বারাণসী, প্রতাপগড় ও বাস্তি-সহ একাধিকবার উল্লেখ রয়েছে৷ সংস্কৃতির পীঠস্থান বলে এই এলাকাগুলি পর্যটক ও হিন্দু ধর্মের প্রধান তীর্থক্ষেত্র বলে পরিচিতি রয়েছে। ভাটকুন্ড ও সরযূ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন ভারতের ঐতিহ্য এখনও বহমান৷ কিন্তু, ঐতিহ্য ধরে রাখলেও ‘নামে’ই যত আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের৷ তার আবেদনেই ছাড়পত্র দিল সরকার।
এর আগে ক্ষমতায় আসার পরপরই উত্তরপ্রদেশে একের পর এক শহরের নাম পরিবর্তন করে ‘বিপ্লব’ ঘটিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মুঘলসরাই রেল স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। মুঘলসরাইয়ের পর এলাহাবাদের নামও বদল করা হয়েছে৷ নাম রাখা হয়েছে প্রয়াগরাজ। এমনকী, উত্তরপ্রদেশের তিন বিমানবন্দর-আগ্রা, বরেলি এবং কানপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেই প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতেও। খুব দ্রুত সেই প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হতে পারে বলে খবর।
[আরও পড়ুন: ‘দেশের উন্নয়নের মডেল হয়ে উঠেছে গোয়া’, ভিডিও বৈঠকে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি