Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Farmers Protest

আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠকের দিন বদল, বছর শেষে কি মিটবে কৃষক বিক্ষোভ?

কৃষকদের দাবি না মানলে আমরণ অনশনের হুমকি আন্না হাজারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২০, ২২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২০, ২২:২৫

options
link
আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠকের দিন বদল, বছর শেষে কি মিটবে কৃষক বিক্ষোভ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ নয়, ৩০ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারী কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কেন্দ্রের আরজি মেনে বৈঠকের দিন বদলে সায় দিয়েছে তাঁরা। তবে কৃষকদের আরজি না মানলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্না হাজারে। সবমিলিয়ে কৃষি আইন (Farm Laws) নিয়ে রাজধানীতে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা (Farmers Protest)। এমন আবহে প্রধানমন্ত্রীর আরজি মেনে ২৯ ডিসেম্বর বৈঠকে বসতে চেয়ে চিঠি দিয়েছিল কৃষক সংগঠনগুলি। সেই চিঠি পালটা কেন্দ্র জানায় ৩০ ডিসেম্বর বৈঠক বসতে চায় তাঁরা। তাতেই রাজি হয়েছে কৃষকরা।

Advertisement

[আরও পড়ুন : ‘সংস্কার চাষিদের আ য় বাড়াবে’, কৃষি আইনের পক্ষেই ফের সওয়াল প্রধানমন্ত্রী মোদির]

এ প্রসঙ্গে সোমবার সংযুক্ত কিষান মোর্চার সদস্য অভিমন্যু কোহার বলেন,”কেন্দ্রের প্রস্তাবিত দিনেই বৈঠকে বসতে রাজি কৃষকরা।” ভারতীয় কিষাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সৎনাম সিং সাহানি জানান, ওই দিনের বৈঠকে কৃষি আইন নিয়ে তাঁরা নিজেদের দাবি পেশ করবেন। সূত্রের খবর, তাঁরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়।

এদিকে নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে কৃষকদের দাবি না মানলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন আন্না হাজারে। তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার কী করে দেখি? ওঁরা কোনও ইতিবাচক পদক্ষেপ করছে না, কেবল ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তবে এবার কোনও পদক্ষেপ না করলে আমি অনশন করব। এটা আমার শেষ আন্দোলন হবে।”

[আরও পড়ুন : চূড়ান্ত গাফিলতি! ডাক টিকিটে কুখ্যাত মাফিয়া ছোটা রাজনের ছবি, তদন্তে ডাকবিভাগ]

সোমবার এক মাসে পা দিল দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ। ৬ দফা বৈঠকেও কোনও সমাধান সূত্রে বের হয়নি। কৃষক ও সরকার দু’পক্ষই নিজেদের দাবিতে অনড়। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, তাঁরা কৃষকদের দাবি মেনে নয়া আইনে পরিবর্তন আনতে রাজি। কিন্তু আইন প্রত্যাহার করবেন না। উলটো দিকে আইন সংশোধন নয়, প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। ফলে সপ্তম দফা বৈঠকে আদও সমস্যা মিটবে কি না, তার দিকে তাকিয়ে গোটা দেশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.