সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে রাজনীতি, বিভাজনের অভিযোগ। এবার কেন্দ্র সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ (Farooq Abdullah)। মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, দেশের ২২-২৪ কোটি মুসলমানকে কি আপনারা সমুদ্রে ফেলে দিতে চান? নাকি চিনে পাঠিয়ে দিতে যান?
৩৭০ ধারা (Article 370) বাতিলের পর প্রায় সাড়ে ৩ বছর পার। এখনও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হল না। এখনও নির্বাচন ঘোষণা করা হয়নি উপত্যকায়। এই পরিস্থিতিতে ফের একযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল কাশ্মীরের দলগুলি। শনিবার ফারুখ আবদুল্লাহর বাড়িতে কাশ্মীরের বেশ কয়েকটি রাজনৈতিক দল একযোগে বৈঠকে বসেছিল। সেই বৈঠক শেষে ফারুখ বলে দেন, যেভাবে একটা পূর্ণরাজ্যের মর্যাদা সম্পন্ন রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল, সেটা এই দেশের জন্য দুঃখজনক। আমরা অবিলম্বে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানাব।
[আরও পড়ুন: আগামী সপ্তাহেই রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা, কোন কোন জেলায় পড়বে প্রভাব?]
ওই সাংবাদিক বৈঠকেই ফারুখ বলেন, “গান্ধিজি (Mahatma Gandhi) রামরাজ্যের কথা বলতেন। রামরাজ্য মানে তিনি বোঝাতে চাইতেন, এমন একটা রাজ্য যেখানে সবাই সমান সুযোগ পাবে। কেউ বঞ্চিত হবে না। আমাদের গান্ধীজির দেখানো পথ অনুসরণ করা উচিত। কারও বিরুদ্ধে বিভেদ তৈরি করা উচিত নয়।” এরপরই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে আবদুল্লাহ বলে দেন, ঘৃণার রাজনীতি নতুন কিছু নয়। আপনারা ২২-২৪ কোটি মুসলিমকে নিয়ে কী করতে চান? সমুদ্রে ফেলে দিতে চান নাকি চিনে পাঠাতে চান?”
[আরও পড়ুন: ‘সব নির্বাচনেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়’, বিস্ফোরক মুখ্য নির্বাচন কমিশনার]
আবদুল্লাহ জানিয়েছেন কাশ্মীরের (Kashmir) সব স্থানীয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধি যৌথভাবে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে দরবার করবে। অবিলম্বে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো এবং নির্বাচন করানোর দাবিতে সরব হবে। আগামী দিনে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচিও রয়েছে।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত