সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা পরিসেবা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে৷ গত বুধবার ওড়িশার দানা মাঝি স্ত্রী’র মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে গিয়েছিলেন ১০ কিলোমিটার৷ কারণ স্ত্রী’র দেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি দিতে পারেনি স্থানীয় হাসপাতাল৷ এবার মধ্যপ্রদেশে সন্তানসম্ভবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের জোগাড় করতে পারল না পরিবার৷ বহুবার অ্যাম্বুল্যান্স ডাকার পরেও শেষে গাড়ি না পাওয়ায়, প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে গেলেন তাঁর বাবা৷
মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার পার্বতী শেষে প্রসব যন্ত্রণা নিয়েই বাবার সাইকেলে হাসপাতালের দিকে রওনা হলেন৷ ছয় কিলোমিটার পথ এভাবে অতিক্রম করে নানহে ভাই মেয়েকে হাসপাতালে পৌঁছলে সেখানে পার্বতী পুত্র সন্তানের জন্ম দেন৷
কিন্তু প্রশ্ন ওঠে আবারও, প্রয়োজনের সময় অ্যাম্বুল্যান্স চেয়েও পাওয়া যায়না কেন? সম্প্রতি মধ্যপ্রদেশ প্রশাসন রাজ্যে ‘জনানি এক্সপ্রেস’ নামের এক প্রকল্প চালু করে৷ সেই প্রকল্পর মাধ্যমেই অসুস্থ গ্রাম্য মহিলাদের হাসপাতালে পৌঁছনোর কথা বলা হয়েছিল৷ কিন্তু এত ঘটা করে প্রকল্প চালু করলেও আখেরে লাভ কিছুই হল না৷ প্রয়োজনের সময় আবারও দেখা মিলল না অ্যাম্বুল্যান্সের৷
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা