Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Madhya Pradesh

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! মৃত অন্তত ৫

ভোররাতে ছয় যুবক জন্মদিনের পার্টি থেকে অভিশপ্ত ওই গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১১:২৮

options
link
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! মৃত অন্তত ৫ zoom
ভয়াবহ দুর্ঘটনায় মৃত পাঁচ।
Advertisement

জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মঙ্গলবার ভোররাতে ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মাইহার জেলার সিতারগঞ্জ-বিজয়ওয়াড়া ৩০ নম্বর জাতীয় সড়কে। পুলিশের দাবি দ্রুত গতিতে চলা একটি এসইউভি গাড়ি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটি চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটেছে। যদিও অন্যান্য দিক গুলিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

সূত্রে খবর, ভোররাতে ছয় যুবক জন্মদিনের পার্টি থেকে অভিশপ্ত ওই গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। পুলিশের দাবি, জাতীয় সড়কের উপর দেহাত থানার অন্তর্গত রিগ্রা গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। একেবারে চলন্ত একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ওই এসইউভি গাড়িটি। প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটি চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটেছে। যদিও অন্যান্য দিক গুলিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিকট একটা শব্দ হয়। ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িতি একেবারে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।

Advertisement

ঘটনার পরেই স্থানীয় মানুষজনই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির কাঁচ ভেঙে দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করা হয় আরও একজনকে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ব্যক্তি সাতনা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে একটি সূত্রের দাবি, মৃত পাঁচ যুবক স্থানীয় এক কংগ্রেস নেতা মণীশ প্যাটেলের আত্মীয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.