সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি খুঁড়ে রাখা বিশাল গর্তে জল জমে গিয়েছিল। সেই জলে পড়ে মৃত্যু হল এক কিশোরের। তাকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হল তার পরিবারের আরও চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ডম্বিভেলি অঞ্চলে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জল পেতে খুব সমস্যা হচ্ছে ডম্বিভেলির সন্দাপ গ্রামে। ঘটনাস্থলে বড় একটি গর্ত খোঁড়া হয়েছিল। কোনও কারণে সেটি জলে ভরে যায়। তাই গ্রামবাসীরা ওই জায়গা থেকেই জল নেন। এক মহিলা এবং তাঁর পুত্রবধূ অপেক্ষা সেখানে কাপড় কাচতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে গিয়েছিল ওই মহিলার এক নাতিও। হঠাৎই পা পিছলে গর্তের মধ্যে পড়ে যায় সে। তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দেন ওই মহিলা এবং তাঁর পুত্রবধূ।
[আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্বেই আটকে রইল শাহী সফর, বাংলায় বিজেপির সংগঠন নিয়ে দ্বিধাবিভক্ত কেন্দ্রীয় নেতৃত্ব]
ঘটনা দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধারকাজে গাফিলতি করেছে পুলিশ। গর্তে পড়ে যাওয়ায় মৃতদের খুঁজে পেতে সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। প্রসঙ্গত, গত মাসেই কল্যাণ- ডম্বিভেলি পৌরসভাকে তিরস্কার করেছে বম্বে হাইকোর্ট। বেশ কিছু মাস ধরে তীব্র জলকষ্টে ভুগছে এই অঞ্চলের বাসিন্দারা। সময় মত জল সরবরাহ করেনি পৌরসভা, সেই কারণেই তিরস্কারের মুখে পড়েছে তারা।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী করার জন্য ২,৫০০ কোটি টাকা ঘুষ চেয়েছিল! বিস্ফোরক বিজেপি বিধায়ক, তদন্তের দাবি কংগ্রেসের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন