সোমনাথ রায়, নয়াদিল্লি: জ্বালানির (Fuel Price Hike) মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। গত চার দিনে তিনবার দাম বেড়েছে পেট্রল (Petrol) ও ডিজেলের। রান্নার গ্যাসের দামেও ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। এহেন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের উত্তর না পেয়ে শুক্রবার ফের লোকসভা (Loksabha) থেকে ওয়াকআউট করলেন বিরোধী সাংসদরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এদিন প্রশ্ন করেন বিরোধী সাংসদরা। কিন্তু মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন তিনি। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীরা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) এদিন উপস্থিত ছিলেন সংসদে। জিরো আওয়ার পর্বে বিরোধী সাংসদদের তরফ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন লাগামছাড়া ভাবে দাম বাড়ছে জ্বালানির। কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান অর্থমন্ত্রী। প্রতিবাদে সরব হন কংগ্রেস, সিপিএম-সহ ৭ টি দলের সাংসদরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন ডিএমকে, এনসিপির জনপ্রতিনিধিরা। অবিলম্বে জ্বালানির দাম কমাতে হবে, এই দাবিতে অনড় থাকেন বিরোধীরা। প্রতিবাদ জারি রেখেই ওয়াকআউট করেন ৯ টি দলের বিধায়করা।
[আরও পড়ুন: Russia-Ukraine War:’রাশিয়া থেকে সুবিধা নিচ্ছেন!’,ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের পথে ব্রিটেন]
কংগ্রেস সাংসদ বলেন, “সাধারণ মানুষ সবে মাত্র ওমিক্রনের ধাক্কা সামলে উঠেছে। আরও কত বার মূল্যবৃদ্ধির মুখে পড়তে হবে তা কেউ জানেন না। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মানুষের বাণিজ্য ক্ষেত্রে সহায়ক পরিবেশের প্রয়োজন। কিন্তু বারংবার মূল্যবৃদ্ধিতে পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ বাড়ছে। ফলে মানুষের অর্থনৈতিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।” এর পরেই তিনি প্রশ্ন তোলেন, ভোটের আগে তিন মাস কী করে জ্বালানির মূল্যবৃদ্ধি আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার? কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলেনি অর্থমন্ত্রীর থেকে।
বাজেট অধিবেশন নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লোকসভা। এর আগেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিরোধী সাংসদরা। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত মঙ্গলবারই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে কটাক্ষ করেছিলেন। টুইটারে তাঁকে লিখতে দেখা যায়, গ্যাস, ডিজেল ও পেট্রলের মূল্যের উপর আরোপিত ‘লকডাউন’ তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর আরও খোঁচা, প্রধানমন্ত্রীকে মূদ্রাস্ফীতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলবেন, ”থালি বাজাও।”
[আরও পড়ুন: মোদির গড় গুজরাটেই বিজেপিকে হারাতে চান প্রশান্ত কিশোর! কংগ্রেসকে সাহায্যের প্রস্তাব PK’র]
সর্বশেষ খবর
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট
-
শ্রদ্ধা কাণ্ডের ছায়া গুয়াহাটিতে, স্ত্রীকে খুনে করে মাথা ফ্রিজে ঢোকাল স্বামী!
-
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী
-
সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল মেনে শমীক বললেন, ‘রাজনীতির বিষয় নয়’