Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

জঙ্গি বুরহানের স্মৃতি উসকে বিয়েবাড়িতে লোকগান

জঙ্গিনেতাকে শহিদ প্রতিপন্ন করার চেষ্টা চলছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১১:৪৫

options
link
জঙ্গি বুরহানের স্মৃতি উসকে বিয়েবাড়িতে লোকগান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির৷ কিন্তু এখনও অশান্ত কাশ্মীর৷ আর তা জিইয়ে রাখতে জঙ্গিনেতার নামই ব্যবহার করে চলেছে ভূস্বর্গের বিচ্ছিন্নতাবাদিরা৷ এর জন্য তাঁরা হাতিয়ার হিসেবে বেছেছেন লোকগান ও কবিতাকে৷ বুরহানকে শহিদ হিসেবে প্রতিপন্ন করে লেখা হয়েছে গান ও কবিতা৷ আর সেই গান-কবিতা বিভিন্ন ঘরোয়া এবং স্থানীয় অনুষ্ঠানে পারফর্ম করা হচ্ছে৷ এমনকী, বিয়ের অনুষ্ঠানেও বুরহানকে নিয়ে রচিত লোকগান গাওয়া হচ্ছে৷

গানগুলি রচনা করা হয়েছে উর্দু ভাষায়৷ যেখানে বলা হয়েছে বুরহানের বলিদান বিফলে যাবে না৷ তার মৃত্যু হলেও তার আদর্শ রয়ে গিয়েছে উপত্যকার মধ্যেই৷ তার পদচিহ্নই সকলে অনুসরণ করার কথাও গানের মাধ্যমে বলা হচ্ছে৷

Advertisement

শুধু গান নয় আরও নানা ভাবে বুরহানের নামে প্রচার চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা৷ রোজকার প্রয়োজনীয় নানা জিনিসে বুরহানের নাম ব্যবহার করছে তারা৷ এমনকী জঙ্গিনেতার নামে ছোট-বড় পোস্টারও দেওয়া হচ্ছে৷ করা হচ্ছে আলোচনা সভাও৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.