Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Manmohan Singh

ফের অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভরতি হাসপাতালে

গত এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২১, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২১, ১৯:৩১

options
link
ফের অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভরতি হাসপাতালে zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বুধবার দিল্লির এইমসের (AIIMS) কার্ডিওলজি বিভাগে ভরতি করা হল তাঁকে। জানা গিয়েছে, জ্বর এবং দুর্বলতা রয়েছে তাঁর।

গত এপ্রিলে কোভিড টিকার (Corona vaccine) জোড়া ডোজ নেওয়ার পরও মারণ ভাইরাস থাবা বসিয়েছিল মনমোহন সিংয়ের শরীরে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন দশেক পরই কোভিড পজিটিভ হন তিনি। একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে গত ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বরই ৮৯ বছরে পা দেন তিনি। কিন্তু উৎসবের মরশুমে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটল।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্কাইয়া নাইডুর অরুণাচল সফর নিয়ে আপত্তি চিনের, যোগ্য জবাব দিল ভারত]

কংগ্রেস নেতা প্রণব ঝা যদিও টুইট করে জানান, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অকারণ উদ্বেগ ছড়িয়েছে। তিনি স্থিতিশীল। রুটিন চেক-আপ করা হবে। তিনি কেমন আছেন, সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভরতি হয়েছিলেন। সেবারও কার্ডিও ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়েছিল। এবারও জানা যাচ্ছে, কার্ডিও বিভাগেই ভরতি করা হয়েছে তাঁকে। সেই কারণেই ছড়ায় উদ্বেগ। প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করছেন ভারতীয়রা।

[আরও পড়ুন: ফের যোগীরাজ্যে নৃশংসতা! নাবালিকাকে লাগাতার ধর্ষণ বাবার, অন্যদের সঙ্গেও যৌন মিলনে জোর!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.