Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
মনমোহন সিং

আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! রাখা হয়েছে পর্যবেক্ষণে

বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে, খবর এইমস সূত্রের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২০, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২০, ১৩:৪৭

options
link
আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! রাখা হয়েছে পর্যবেক্ষণে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। গতকাল রাতে বুকে ব্যাথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভরতি হন মনমোহন। এইমস সুত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী এখন সুস্থ আছেন। একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

এইমসের এক সুত্র জানাচ্ছে, রবিবার রাত পৌনে ৯টা নাগাদ এইমসের কার্ডিও-থোরাসিক বিভাগে ভরতি করা হয় মনমোহনকে। নতুন ওষুধ খাওয়ার ফলে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। কার্ডিও-থোরাসিক সেন্টারের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছে। যার নেতৃত্বে আছেন ডঃ নীতীশ নায়েক। প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে যে উপসর্গগুলি দেখা গিয়েছে তা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। এর অন্য কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পুরোপুরি সুস্থ মনমোহন। তাঁর শরীরের সমস্ত সূচকই স্বাভাবিক আছে।

Advertisement

[আরও পড়ুন: ‘করোনা পরীক্ষায় চিনের থেকেও কার্যকরী কিট তৈরি করেছে ভারত’, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর]

উল্লেখ্য ৮৭ বছর বয়সি মনমোহন এখনও সেভাবে বার্ধক্যকজনিত রোগে পড়েননি। এর আগে ২০১৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিং-এর বাইপাস সার্জারি করা হয়। সেই সময় প্রায় ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মহল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত সকলেই তাঁর সুস্থতা কামনা করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.